দেশ

DA Hearing: সরকারি কর্মীদের ডিএ মামলা ফের স্থগিত, অনিশ্চয়তায় রাজ্য সরকারি কর্মীরা

আদালত তাঁর এই আর্জি মঞ্জুর করে। তবে নতুন করে শুনানির দিন ঘোষণা করা হয়নি। ১২ আগস্ট একই কারণে শুনানি স্থগিত হয়েছিল

Truth of Bengal: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত বহুল আলোচিত মামলার শুনানি আরও একবার পিছিয়ে গেল। মঙ্গলবার, ২৬ আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল স্থগিতের আবেদন জানান। আদালত তাঁর এই আর্জি মঞ্জুর করে। তবে নতুন করে শুনানির দিন ঘোষণা করা হয়নি। এর আগেও ১২ আগস্ট একই কারণে শুনানি স্থগিত হয়েছিল। সেদিনও কপিল সিব্বল এসআইআর মামলার কাজে ব্যস্ত থাকায় সময় চেয়েছিলেন (DA Hearing)।

আরও পড়ুনঃ SCO Summit: এসসিও সম্মেলনে পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে বড় মন্তব্য মোদির! ট্রাম্পের উদ্দেশ্যে?

উল্লেখ্য, ২০২২ সালে কলকাতা হাই কোর্ট রায় দিয়েছিল, সরকারি কর্মীদের জন্য ডিএ সাংবিধানিক অধিকার এবং তাঁরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার যোগ্য। সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল। এরপর চলতি বছর ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ ৬ সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে। কিন্তু নির্দেশ মানা হয়নি। ফলে ৪ আগস্ট আদালত রাজ্যের কাছে ব্যাখ্যা চায়। রাজ্য জানায়, বিপুল অর্থের প্রয়োজন থাকায় নির্ধারিত সময়ে অর্থ মেটানো সম্ভব নয় (DA Hearing)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

আদালতের নথি অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে জমে থাকা ডিএ বকেয়া মেটাতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মেয়াদ ২৭ জুন শেষ হয়ে যায়। কিন্তু রাজ্য তা মেটাতে না পেরে আরও ছ’মাসের সময় চেয়ে অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানায়। ফলে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী-কর্মচারীর কাছে ডিএ-র অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হল (DA Hearing)।

Related Articles