
The Truth of Bengal: গাজা উপত্যাকাকে গুঁড়িয়ে দেওয়ার পণ নেয় ইজরায়েল। নিরীহ গাজাবাসীদের উপর নির্বিচারে হত্যা চালায় ইজরায়েল। এই ঘটনায় জাতিসংঘের শীর্ষ আদালতে দক্ষিণ আফ্রিকা গত ডিসেম্বর মাসে ইজরায়েলের উপর গাজায় গণহত্যা মামলা দায়ের করে। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ৮৪ পাতার অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগ পত্রে বলা হয়েছে ১৯৪৮ সালের গনহত্যার আইন লঙ্ঘন করেছে ইজরায়েল। নেদারল্যান্ডের আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলায় ২ দিনের শুনানি আছে ।
সেখানে দক্ষিণ আফ্রিকার আইনজীবীদের বক্তব্য গাজায় ইজরায়েলি অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। যদিও ইজরায়েল এই অভিযোগ স্বীকার করেনি। আদালতে এই বিষয়ে দুই পক্ষেরই যুক্তি তর্ক তুলে ধরা হবে। এই বিষয়ে ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের ৫৭ টি সদস্যের মধ্যে সৌদি আরব, ইরান, পাকিস্তান, মরক্কো সহ আরও অনেক দেশ এই বিষয়ে দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করেছে।
প্রসঙ্গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর থেকেই গাজাকে মৃত্যু পুরীতে পরিণত করেছে ইজরায়েল। এতদিন পর্যন্ত হামাসে যুদ্ধের কারণে প্রাণ হারিয়েছে প্রায় ২৩ হাজারেরও বেশি মানুষ। যাদের মধ্যে অধিকাংশই রয়েছে মহিলা এবং শিশু। তবে যুদ্ধ এখনই থামার নয় এই ইঙ্গিতই বারবার দিয়েছে ইজরায়েল।






