কলকাতারাজ্যের খবর

বাংলায় শুরু শীতের ঝোড়ো ইনিংস! একধাক্কায় পারদ কমল ১৪ ডিগ্রিতে

Weather Update of West Bengal

The Truth of Bengal: বাংলাজুড়ে শুরু হল শীতের ঝোড়ো ইনিংস। কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৪.১ ডিগ্রিতে নেমে গেছে। গতকাল ছিল ১৭.১ ডিগ্রি। আগামী দু-দিন তাপমাত্রা আরও কমতে পারে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তাপমাত্রা বাড়তে পারে।

বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বিহার ও ঝাড়খন্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে।

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা সবচেয়ে বেশি। ভিনরাজ্যে আগামী ৪৮ ঘন্টায় কোল্ড ওয়েব বা শৈত্য প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং দিল্লিতে শৈত্য প্রবাহ এবং শীতল দিনে কাঁপছে মানুষ।

Free Access

 

Related Articles