India Tariffs: ভারতের উপর শুল্ক চাপানোর কারণ জানালেন ট্রাম্প, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করাই আসল উদ্দেশ্য
বর্তমানে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন ব্রিটেন সফরে। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হন সেই দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে।
Truth of Bengal: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভালো বন্ধু হলেও তাঁর দেশের উপর শুল্ক চাপিয়েছেন, বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয় এমন আজব কথাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, নয়াদিল্লির উপর অতিরিক্ত শুল্ক চাপানোর আসল উদ্দেশ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা। এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে মোদির সঙ্গে সম্পর্ক বেশ ভালো তাঁর (India Tariffs)।
আরও পড়ুনঃ Malda: মালদায় মর্মান্তিক ঘটনা, জলবন্দি ঘরে বিছানা থেকে পড়ে জলে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
বর্তমানে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন ব্রিটেন সফরে। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হন সেই দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে। তখনই প্রসঙ্গ উঠে ভারত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। সেই ব্যাপারে ট্রাম্প বলেন, “পুতিন যুদ্ধের পথ থেকে সরে আসবেন যখন তেলের দাম কমবে এবং সেই কারণেই আমেরিকার তরফ থেকে ভারতের উপর শাস্তিমূলক বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে।” এরপর ভারত প্রসঙ্গে সাংবাদিকদের তিনি জানান, “আমি ভারতের খুবই ঘনিষ্ঠ, তা আপনারা জানেনই। আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি তাঁকে ফোন করে। বেশ দারুন বার্তা দিয়েছেন উনিও। তা সত্ত্বেও ভারতকে আমি শাস্তি দিয়েছি (India Tariffs)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
প্রসঙ্গত, শুল্ক জটিলতার অবসান নিয়ে অনেকটাই এগিয়েছে নয়াদিল্লি ও আমেরিকা। ভারতের বাণিজ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে মঙ্গলবার বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশের মধ্যে ভালই আলোচনা হয়েছে। আমেরিকার তরফ থেকেও একই জানানো হয়েছে। ভারতের মাটিতে সোমবার পা রেখেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। পরে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং মোদিও পাল্টা তাঁকে ধন্যবাদ জানিয়েছেন (India Tariffs)।






