ChatGPT Shopping: চ্যাটজিপিটি এখন শপিং মল! ওপেনএআই আনল ‘ইনস্ট্যান্ট চেকআউট’ ফিচার
এই পুরো লেনদেন প্রক্রিয়াটিকে দ্রুত, নিরাপদ এবং গ্রাহক-বান্ধব করে তোলার পিছনে রয়েছে বিশেষ প্রযুক্তি 'এজেন্টিক
Truth of Bengal: বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ভরসার নাম চ্যাটজিপিটি (ChatGPT) এবার এক বিশাল পদক্ষেপ করল। ওপেনএআই (OpenAI) ঘোষণা করেছে, তাদের চ্যাটবটে যুক্ত হচ্ছে নতুন এবং যুগান্তকারী ফিচার ‘ইনস্ট্যান্ট চেকআউট’ (Instant Checkout)। এর ফলে, গ্রাহকরা এখন চ্যাটবটে পণ্যের খোঁজ করার পর চ্যাট উইন্ডো না ছেড়েই সরাসরি কেনাকাটা শেষ করতে পারবেন। এই নতুন ফিচারের জন্য ওপেনএআই হাত মিলিয়েছে ই-কমার্স জায়ান্ট Etsy এবং Shopify-এর মতো বড় প্ল্যাটফর্মগুলির সঙ্গে। এর মাধ্যমে মুহূর্তের মধ্যে গ্রাহকের পছন্দের পণ্য তার সামনে এসে হাজির হবে এবং কোনো সমস্যা ছাড়াই লেনদেন সম্পন্ন করা যাবে (ChatGPT Shopping)।
এই পুরো লেনদেন প্রক্রিয়াটিকে দ্রুত, নিরাপদ এবং গ্রাহক-বান্ধব করে তোলার পিছনে রয়েছে বিশেষ প্রযুক্তি ‘এজেন্টিক কমার্স প্রোটোকল’ (Agentic Commerce Protocol বা ACP)। এই প্রোটোকলটি তৈরি করা হয়েছে Stripe-এর সহযোগিতায়।ACP একটি ওপেন-সোর্স প্রোটোকল হওয়ায় এর সুবিধা ভবিষ্যতে আরও বহু খুচরো বিক্রেতা গ্রহণ করতে পারবে এবং Conversational Commerce-এর এই ধারায় যুক্ত হতে পারবে (ChatGPT Shopping)।
গ্রাহকদের জন্য এই নতুন ব্যবস্থা পণ্য খোঁজা ও তা কেনার মধ্যের দূরত্ব কমিয়ে আনবে। অন্যদিকে, বিক্রেতারা ঠিক সেই মুহূর্তে গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন, যখন তিনি কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, Shopify এবং Etsy-এর হাত ধরে আসা এই Instant Checkout অনলাইন কেনাকাটার ভবিষ্যৎকে আমূল পরিবর্তন করতে চলেছে। আশা করা যায়, আগামীতে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা বা অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটও এই একই পথে পা বাড়াবে। অর্থাৎ, এখন থেকে চ্যাটবট শুধু তথ্যদাতা নয়, এটি সরাসরি লেনদেনও পরিচালনা করবে (ChatGPT Shopping)।






