Dhakeshwari Visit: দুর্গাপূজার আগে ঢাকেশ্বরী মন্দিরে মুহাম্মদ ইউনূস, দিলেন শান্তিপূর্ণ উৎসব পালনের বার্তা
মহম্মদ ইউনূস তিনি বলেছেন, চলতি বছরে বাংলাদেশে দুর্গাপুজোর সঙ্গে সংখ্যা অনেকটা বেড়েছে।
Truth of Bengal: সামনেই দুর্গাপুজো। হাতে আর বেশী দিন বাকি নেই। ৮ থেকে ৮০ প্রত্যেকেই অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর জন্য। এই উৎসবের মাঝে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে যান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সেখানে একটি সভা চলছিল। সভায় উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। মহম্মদ ইউনূস তিনি বলেছেন, চলতি বছরে বাংলাদেশে দুর্গাপুজোর সঙ্গে সংখ্যা অনেকটা বেড়েছে। পাশাপাশি, মণ্ডপের নিরাপত্তা বিষয়ে যথেষ্ট আটোসাটো করা হয়েছে (Dhakeshwari Visit)।
আরও পড়ুনঃ পুজোর আগে কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর, ২৬ তারিখেই মিলবে বেতন
সেখানে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। দুর্গাপূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হওয়ার, কথা বলার সুযোগ হয়। পাশাপাশি, পুজো পরিদর্শনে যাওয়ার কথা বলেছেন ইউনূস। এই মন্দির হবার পর একদিনের মধ্যেই যে ঢাকেশ্বরী মন্দিরে যাবেন তা কোনো জনপ্রতিনিধি ভাবতে পারেনি। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তিনি পৌঁছন ঢাকেশ্বরী মন্দিরে। বাঙালী শ্রেষ্ঠ উৎসব ঢাকেশ্বরী মন্ডিরে ধুমধাম করে পালন করা হয় (Dhakeshwari Visit)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনূস ধর্মীয় নেতাদের ধন্যবাদ দিয়ে বলেন, আমরা সবাই এক পরিবার। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে এবং আনন্দ পরিবেশে হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। রাজনৈতিক ব্যাক্তিতদের মতে, মহম্মদ ইউনূস জনসংযোগের জন্য ঢাকেশ্বরী মন্দিরে যান। বাংলাদেশে পালাবদল হয়েছে ১ বছর । ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই তৈরী হয় মহম্মদ ইউনূসের সরকার। এখন দেশ চালাচ্ছে ইউনূসের সরকারই। স্থায়ী সরকার পেতে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হওয়ার কথা (Dhakeshwari Visit)।






