পুজোর আগে কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর, ২৬ তারিখেই মিলবে বেতন
পুজোর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
Truth Of Bengal: বিভিন্ন সামাজিক প্রকল্পের কেন্দ্রীয় অর্থ এখনও রাজ্যের ভাঁড়ারে এসে পৌঁছোয়নি। ১০০ দিনের কাজ, আবাস যোজনা থেকে জল জীবন মিশন সহ একাধিক প্রকল্পে ভালো কাজ হলেও কেন্দ্রীয় সাহায্যের অভাব নিয়ে বারবার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মরশুমেও সেই অর্থ থেকে ‘বঞ্চিত’ বাংলা।(Festival Bonus)
তবে এর মধ্যেই ঘুরপথে বাঙালির মন জয় করার চেষ্টা শুরু করেছে কেন্দ্র। পুজোর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। চলতি মাসের ২৬ তারিখেই কর্মীদের হাতে পৌঁছে যাবে বেতন। এবছর দুর্গাপুজো শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে। ষষ্ঠীর দিন দেবীর বোধনের আগে হাতে বেতন থাকলে উৎসবের আনন্দে বাড়তি মাত্রা যোগ হবে বলেই মনে করা হচ্ছে। (Festival Bonus)
এই সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই পদক্ষেপ অর্থনৈতিক স্বস্তি দেওয়ার পাশাপাশি বাঙালির আবেগেরও সম্মান। কেন্দ্রের এই উদ্যোগই প্রমাণ করে, বাঙালির সুখ-দুঃখে পাশে আছে কেন্দ্রীয় সরকার।(Festival Bonus)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এই সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক কৌশলও রয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গেরুয়া শিবির বাংলার সংস্কৃতি ও আবেগের সঙ্গে নিজেদের আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করছে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে একাধিকবার দুর্গা ও কালীর পূজায় অংশ নিতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রীর সফরেও মঞ্চে স্থান পেয়েছে বাংলার ঘরে ঘরে পূজিত দেবদেবীর ছবি।(Festival Bonus)
সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় হলেও এর নেপথ্যে যে রাজনৈতিক সমীকরণ কাজ করছে, তা স্পষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।


