আন্তর্জাতিক

আগেই সতর্ক করা হয়েছিল! চার্লি কার্কের হত্যা ঘিরে বিস্ফোরক তথ্য

চার্লির নিরাপত্তা ব্যবস্থায় নাকি গলদ আছে, তা নিয়ে অনেক আগে থেকেই সতর্ক করেছিলেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

Truth Of Bengal: কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্কের হত্যার ঘটনা হইচই ফেলে দিয়েছিল মার্কিন রাজনীতিতে। এই মুহূর্তে পুলিশের হেফাজতে হত্যাকারী। তবে তা সত্ত্বেও এই ঘটনা নিয়ে এখনও চাঞ্চল্যকর পরিস্থিতি অব্যাহত রয়েছে মার্কিন মুলুকে। প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, চার্লির নিরাপত্তা ব্যবস্থায় নাকি গলদ আছে, তা নিয়ে অনেক আগে থেকেই সতর্ক করেছিলেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ঘনিষ্ঠ নেতার সঙ্গে চলতি মাসের ৬ তারিখে দেখা করেছিলেন বেভারলি হিলসের দ্য বডিগার্ড গ্রুপের মালিক ক্রিস হার্ৎসগ। তিনি জানিয়েছিলেন যে, চার্লির নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক না হলে তিনি নিশ্চিত খুন হবেন যেকোনও এক বিশ্ববিদ্যালয়ের সভায়। কিন্তু চার্লি কার্ক নাকি হার্ৎসগের দেওয়া সেই সতর্কবার্তাকে গুরুত্ব দেননি।

ক্রিস হার্ৎসগ পরে বলেছিলেন, তাঁরা সকলেই নাকি বুঝতে পেরেছিলেন যে যেই নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন চার্লি কার্ক, তা একেবারেই পর্যাপ্ত নয়। বিপদের মুখে ছিলেন। আরও জানা গিয়েছে যে স্নাইপার অ্যাট্যাক থেকে বাঁচার জন্য কাচের দেওয়ালের পাশাপশি মেটাল ডিটেক্টর, ৭০০ মিটারের মধ্যে, ব্যবহার করার উপদেশও দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, উটার এক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময়ে চার্লি কার্ককে হত্যা করা হয় গুলি করে। এরপরই ‘ট্রুথ’ সোশ্যাল থেকে গোটা ঘটনার নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হত্যাকারীদের শাস্তির প্রতিশ্রুতি দেন। ঘটনার প্রায় ৩৩ ঘণ্টা পর গ্রেফতার করা হয় অভিযুক্ত টাইলার রবিনসনকে।

Related Articles