রাজ্যের খবর

Radio Revival: মহালয়া শোনার জন্য আজও রেডিওতে কান পাতেন অনেকেই, তাই রেডিও সারাতে ভিড় জমেছে দোকানে

Radio Revival returns as elders in Ghatal, Chandrakona & Daspur get their vintage radios repaired before Mahalaya to hear the iconic Chandi-path broadcast.

Truth Of Bengal: সুমন মন্ডল, ঘাটাল: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আপামর বাঙালি মেতে থাকে এই দুর্গাপুজোয়(Radio Revival)। দুর্গাপুজোর ঠিক কয়েকদিন আগে হয়ে থাকে মহালয়া। তৎকালীন সময়ে মহালয়ার চণ্ডীপাঠ শোনার একমাত্র ভরসা ছিল রেডিও। বর্তমানে সেই রেডিওর চাহিদা নেই বললেই চলে।যুগের সাথে তালে তাল মিলিয়ে বেড়েছে স্মার্টফোন ও স্মার্ট টেলিভিশনের চাহিদা। আজও বয়স্ক মানুষেরা মহালয়ার আগে রেডিওর দোকানে ভিড় জমান রেডিও সারিয়ে নেওয়ার জন্য।মহালয়াতে রেডিওর মাধ্যমে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে সেই চন্ডীপাঠ শুনতে শ্রুতি মধুর লাগে দাবি মধ্য বয়স্কদের। তাইতো মহালয়ার আগে সেই রেডিও সারিয়ে নিচ্ছেন বয়স্করা।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল,চন্দ্রকোনা দাসপুরের ইলেকট্রনিকস জিনিসপত্র সারাইয়ের দোকানগুলিতে এমনই ছবি উঠে আসছে বেশ কয়েক বছর ধরে।

[আরও পড়ুনঃ শুটিংয়ের মাঝে লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে সাক্ষাৎ সলমনের, কারণ কী?]

প্রত্যেক বছর মহালয়ার আগে চন্দ্রকোনা,ঘাটাল,দাসপুরের মত এলাকায় রেডিওর দোকানগুলিতে ভিড় জমান বয়স্ক মানুষেরা।কারণ এই রেডিও সারিয়ে তারা মহালয়া শুনবেন।কমেছে রেডিও সারাইয়ের কারিগর,বিক্রি কমেছে রেডিওর,মুল সমস্যা হয়ে দাঁড়িয়েছে রেডিওর পার্টস মিলছেনা বর্তমানে এমনই বলছেন ইলেকট্রনিকস জিনিসপত্র সারাইয়ের কারিগরেরা(Radio Revival)। তাদের কথায়,সারাবছর এই রেডিও নিয়ে তেমন চাপ বা রেডিও মেরামতে গ্রাহকের চাপ থাকেনা।তবে মহালয়ার ঠিক আগে বাড়িতে ধূলো পড়া রেডিও ঝেড়ে মুছে তা সারাইয়ের জন্য দোকানে দিয়ে আসেন এখনও বয়স্করা।মোবাইল বা টেলিভিশনে নই,এখনও মহালয়া শোনার জন্য রেডিওয় কান পাতে অনেকেই। তাই মহালয়ার আগে গ্রাহকদের আবদারে এ’কদিন রেডিও সারাইয়ে ব্যস্ত হয়ে পড়েন ইলেকট্রনিকস দোকানের কারিগরেরা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এমনই ব্যস্ততার ছবি ধরা পড়লো চন্দ্রকোনার গোঁসাইবাজারে রেগুলেটেড মার্কেট কমপ্লেক্সে একটি ইলেকট্রনিক্স মেরামতের দোকানে(Radio Revival)। ওই দোকানির কথায়,ইচ্ছা না থাকলেও বয়স্ক কিছু গ্রাহক রয়েছে তারা আবদার করে মহালয়ার আগে যেনো রেডিওটা ঠিকঠাক চলে,চণ্ডীপাঠ শোনায় যাতে কোনো বিঘ্ন না ঘটে।হাতে আর মাত্র কয়েকটা দিন মহালয়ার আগে রেডিও মেরামতে ব্যস্ত ইলেকট্রনিক মেকানিকরা।যুগের তালে মোবাইল ও টেলিভিশনের রমরমায় ক্রমশ বিলুপ্তির পথে রেডিও,প্রাণ ফিরে পেতে চলেছে মহালয়ায়।