আন্তর্জাতিক

Russia: ট্রাম্পের পরমাণু সাবমেরিন মোতায়েনকে গুরুত্ব দিচ্ছে না রাশিয়া, পাল্টা জানাল মস্কো

উল্লেখ্য, ‘শুল্ক যুদ্ধ’ নিয়ে বেশ কয়েক দিন ধরেই বাগযুদ্ধ চলছে ট্রাম্প এবং দিমিত্রির মধ্যে।

Truth of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু শক্তিসম্পন্ন সাবমেরিন মোতায়েনের নির্দেশকে গুরুত্ব না দিয়ে পাল্টা জবাব দিল রাশিয়া। এই প্রসঙ্গে রুশ সংসদ ডুমার এক সদস্য ভিক্তর ভোডোলাতস্কি দাবি করলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের পাঠানো দুটি আমেরিকান সাবমেরিন মোকাবিলা করার জন্য গভীর সমুদ্রে পর্যাপ্ত রাশিয়ান পরমাণু সাবমেরিন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সাবমেরিনগুলিকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলি দীর্ঘদিন ধরে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তাই, সাবমেরিন সম্পর্কে আমেরিকান নেতার বক্তব্যের বিষয়ে রাশিয়ান ফেডারেশনের কোনও প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই।’(Russia)

[আরও পড়ুনঃ West Bengal Police: বাংলায় সম্প্রীতি বজায় রাখতে কড়া পথে হাঁটার সিদ্ধান্ত পুলিশের]

শুক্রবার ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানান, রাশিয়ার (Russia) প্রাক্তন রাষ্ট্রপতি এবং বর্তমানে রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের ‘উসকানিমূলক মন্তব্য’-এর জেরে তিনি দু’টি মার্কিন পরমাণু সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে  মোতায়েনের নির্দেশ দিয়েছেন। মূর্খের মতো যে উস্কানিমূলক মন্তব্য করেছেন উনি, তার চেয়ে বেশি যাতে কিছু না হয়, সেই জন্যই এমন সিদ্ধান্ত।’ তবে রাশিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘এই দুটি মার্কিন সাবমেরিন বহুদিন ধরেই আমাদের টার্গেটে রয়েছে। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার কোনও জবাব দেওয়ার প্রয়োজন নেই।’ অন্যদিকে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘ রাশিয়া ও আমেরিকার মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ এড়ানো উচিত। এই বিষয়ে আমরা মার্কিন অবস্থানের সঙ্গে সহমত পোষণ করি।’  এরমধ্যেই সাবমেরিন নিয়ে শুরু হয় দুই দেশের মধ্যে বিতর্ক।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

উল্লেখ্য, ‘শুল্ক যুদ্ধ’ নিয়ে বেশ কয়েক দিন ধরেই বাগযুদ্ধ চলছে ট্রাম্প এবং দিমিত্রির মধ্যে। সম্প্রতি ভারত এবং রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষ করেন ট্রাম্প। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘ ভারত রাশিয়ার সঙ্গে কী বোঝাপড়া করছে, তা নিয়ে আমি ভাবিত নই। একসঙ্গে তারা তাদের মৃত অর্থনীতিকে অধঃপতনে নিয়ে যেতে পারে।’ আর এই পোস্টে মার্কিন প্রেসিডেন্টের নিশানায় ছিলেন দিমিত্রিকে। তাই ট্রাম্পের এই মন্তব্যের পর রুশ প্রাক্তন প্রেসিডেন্ট জানিয়ে দেন, ‘ডেথ (মৃত) নাকি ডেঞ্জারাস (বিপজ্জনক) তা বুঝতে হলে ট্রাম্পকে আরও একবার তাঁর পছন্দের জম্বি সিনেমাগুলো দেখতে হবে। ‘ডেথ হ্যান্ডে’র (মৃত হাত)কত জোর, তাও টের পাবেন। ‘ এরপরেই ট্রাম্প জানিয়ে দেন দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েন করেছে আমেরিকা ।(Russia)

Related Articles