Bangladesh Transition: শেখ হাসিনার বিদায়ের পর ইউনূসের সরকার, কেমন হবে আসন্ন ‘মহোৎসবের নির্বাচন’?
ফেব্রুয়ারী নির্বাচন ‘মহোৎসবের নির্বাচন’ দাবি করেছেন, মহম্মদ ইউনূস। বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশন-এর বৈঠক হয়।
Truth of Bengal: বাংলাদেশে পালাবদল হয়েছে ১ বছর । ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই তৈরী হয় মহম্মদ ইউনূসের সরকার। এখন দেশ চালাচ্ছে ইউনূসের সরকারই। স্থায়ী সরকার পেতে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হওয়ার কথা। ফেব্রুয়ারী নির্বাচন ‘মহোৎসবের নির্বাচন’ দাবি করেছেন, মহম্মদ ইউনূস। বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশন-এর বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বৈঠকে সভাপতিত্ব করেন ইউনূস (Bangladesh Transition)।
আরও পড়ুনঃ Civic Engagement: আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে মানুষের দুয়ারে রামজীবনপুর পৌরসভা
এই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’। এর মধ্যে দিয়েই জাতির সত্যিকারের নবজন্ম হবে। এতো ত্যাগ তখনই সার্থক হবে, যদি আমরা সেই নবজন্ম অর্জন করতে পারি।’ প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্ট মাসে গণবিক্ষোভের চাপে পড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপর শেখ হাসিনা ভারতে চলে আসেন। তার পর ৮ অগস্ট মহম্মদ ইউনূসের নেতৃত্বে গড়ে ওঠে অন্তর্বর্তী সরকার। অশান্তির আবহে গত জুন মাসে ইউনূস ঘোষণা করেন ২০২৬ সালের এপ্রিলের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে (Bangladesh Transition)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ছেন মুজিব কন্যা শেখ হাসিনা। চতুর্থবারের জন্য ক্ষমতায় এসে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। তাঁর বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ। হাসিনা দেশ ছাড়ার পর একের পর এক নেতা মন্ত্রীরা তারাও দেশ ছেড়ে চলে যায়। সেইসময় বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙেন বিক্ষোভকারীরা। নিঃসন্দেহে গতবছর সে দেশের ইতিহাসের একটা বড় অধ্যায় (Bangladesh Transition)।






