
Truth of Bengal: চিকিৎসকের হাতে ভয়ঙ্কর ভাবে লাঞ্ছিত রোগী। চেম্বারে ওই রোগীকে এলোপাথাড়ি লাথি মারতে দেখা যায় চিকিৎসককে। যোগীরাজ্যের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতে তোলপাড়। উত্তরপ্রদেশের মহোবা জেলা হাসপাতালে ঘটনা। অভিযুক্ত চিকিৎসকের নাম ডাঃ আরপি সিং। আক্রান্ত রোগীর নাম আকাশ উপাধ্যায়।
यूपी में महोबा के जिला अस्पताल में डॉक्टर RP सिंह ने आकाश उपाध्याय नामक मरीज को लात-घूसों से पीटा और घसीटते हुए चैंबर के बाहर ले गए।
मरीज का आरोप- डॉक्टर ने बाहर की दवाई लिखीं, इसका विरोध करने पर पिटाई हुई।
डॉक्टर बोले- शराब पीने के लिए 200 रुपए मांग रहा था। इसका मैंने विरोध… pic.twitter.com/dec3suSmu0— Sachin Gupta (@SachinGuptaUP) March 22, 2024
ভিডিয়োতে দেখা যায়, উত্তপ্ত বাক্যবিনিময় হওয়ার পর ডাঃ আরপি হঠাৎ চেয়ার থেকে উঠে এসে এলোপাথাড়ি লাথি, চড় মারতে থাকেন ওই যুবককে। চেয়ারে বসে থাকা যুবক পড়ে গেলে নির্মম ভাবে লাথি মারা হয়। তারপর টেনেহিঁচড়ে চেম্বারের বাইরে বের করে দেওয়া হয়। সেখানে তখন অন্য দু’জন বসে ছিলেন। তাঁরা এই ঘটানায় হস্তক্ষেপ করে ওই চিকিৎসককে নিরস্ত করেননি। ওই যুবকের অভিযোগ, ডাঃ আরপি সিং প্রেসকিপশনে লেখা ওষুধ বাইরে থেকে কিনতে বলেন। কেন বাইরে থেকে কেন ওষুধ কিনবেন, এই প্রশ্ন করলেই উত্তেজিত হয়ে পড়েন ওই চিকিৎসক। এরপর আচমকাই ঝাঁপিয়ে পড়েন তাঁর ওপর।
অন্যদিকে, অভিযুক্ত চিকিৎসক ডাঃ আরপি সিং দাবি করেছেন, আকাশ উপাধ্যায় নামে ওই রোগী নেশার সামগ্রী কেনার জন্য তাঁর কাছে অর্থ দাবি করেছিলেন। সেই টাকা দিতে অস্বীকার করায় গালিগালাজ করতে থাকেন ওই যুবক। তারপর এই ঘটনা ঘটে। যদিও আক্রান্ত যুবক চিকিৎসকের অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। ঘটনার পর মাহোবার জেলাশাসক বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন। ডাঃ আরপি সিং-এর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেখানে যারা উপস্থিত ছিলেন তাঁদের সাক্ষ্য নেওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে একজন চিকিৎসকের হাতে এক রোগীর এমন ভাবে আক্রান্ত হওয়ার ঘটনার নিন্দা শুরু হয়েছে সব মহল থেকে।






