কলকাতা

Lawyers Protest: আলিপুর আদালত চত্ত্বরে তুমুল অশান্তি, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ আইনজীবীদের

Lawyers protest at Alipore Court demanding harsh punishment for Kasba gangrape accused.

Truth Of Bengal: কসবা কাণ্ডের জেরে উত্তপ্ত আলিপুর আদালত চত্ত্বর। অভিযুক্তদের প্রতি তিব্র নিন্দা জানিয়ে মিছিল করেন আইনজীবীরা (Lawyers Protest)। তাঁদের দাবি, অভিযুক্তদের কঠোর থেকে কঠোর শাস্তী দেওয়া হোক। কাঠগোড়ায় নিজেকে আইনজীবি বা আইনের ছাত্র বলে দাবি করছে কিন্তু তাদের ভূমিকা ধর্ষকের। এটা নক্কারজনক ঘটনা বলে প্রতিবাদ করেন আইনজীবীরা।

সম্প্রতি দক্ষীণ কলকাতার কসবা ল কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণ করার ঘটনায় লজ্জিত বাংলা। অভিযোগ দায়ের হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ঘটনার সময় সেখানে থাকা নিরাপত্তা রক্ষীকেও গ্রেফতার করে পুলিশ। এদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদে সাধারণ মানুষ থেকে শুরু কতরে আইনজীবী, আইন-এর ছাত্র সহ রাজনৈতিক দলও রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ করছে (Lawyers Protest)।

[আরও পড়ুন: হিমাচলের মন্ডীতে মেঘভাঙা বৃষ্টতে মৃত ৪, নিখোঁজ বহু ]

ইতিমধ্যে ঘটনার নৃশংসতার প্রমাণ পাওয়া গিয়েছে। সেই সঙ্গে দীর্ঘ ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তদের পাশবিকতার প্রমাণ পেয়েছে পুলিশ। মেডিকেল রিপোর্ট থেকে নির্যাতিতার ওপর হওয়া অত্যাচারের সত্যতাও পাওয়া গিয়েছে। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বৈঠকে বসে কলেজের পরিচালনা সমিতি। কলেজ সূত্রে খবর, বৈঠকে হাজির পরিচালনার সমিতির সদস্যেরা একমত হয়ে ওই ছাত্রদের বহিষ্কার এবং মূল অভিযুক্তকে কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীর চাকরি থেকে সরানোর সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন (Lawyers Protest)।

Related Articles