Congress Rally: বড় পরিকল্পনা অভিজিতের, বীরভূমে মাটিতে পদযাত্রা করতে পারেন রাহুল
Birbhum Congress president Abhijit Mukherjee plans a district-wide padayatra and has invited Rahul Gandhi to join after Kali Puja.
Truth Of Bengal: কেষ্ট-কাজলদের গড়ে পা রাখতে পারেন হাত শিবিরের বর্ষিয়ান নেতা, তথা কংগ্রেস সাংসদ, রাহুল গান্ধী। জেলাজুড়ে পদযাত্রার পরিকল্পনা করছেন বীরভূম কংগ্রেসের নয়া জেলা সভাপতি(Congress Rally)। সংগঠনকে মজবুত করার লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় এমন ভাবনাচিন্তা করছেন। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই তিনি এই ব্যাপারে আবেদন করেছেন।
[আরও পড়ুনঃ Farid Hussain: পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু-কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, তদন্তে পুলিশ]
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তবে এখন থেকেই একটা ভোট পরিবেশ তৈরি হয়েছে গোটা বাংলায়। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি ও বাম-কংগ্রেস, সকলেই ময়দানে নেমে কমবেশি নিজেদের প্রচার চালু করে দিয়েছে(Congress Rally)। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় পা রেখে সভা করেছেন দলকে শক্তিশালী করে তুলতে। অন্যদিকে, মাঝেমধ্যেই তৃণমূল কংগ্রেসকে দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যুতে ময়দানে নামতে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এবার কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি হওয়ার পরই সংগঠনের হাল ধরতে বড় পরিকল্পনা করছেন অভিজিৎ মুখোপাধ্যায়। শনিবার সিউড়ির শিক্ষক ভবনে তাঁকে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন জেলার কংগ্রেস কর্মীরা(Congress Rally)। সেই বৈঠকে তিনি কর্মীদের বলেন, “আমার ঠাকুরদা বলতেন রাজনীতিতে তত জনসমর্থন বাড়বে যত তুমি জনগণের কাছে যাবে। পদযাত্রা শুরু করব সেই সূত্রেই।”
রাহুল গান্ধীর প্রসঙ্গ টেনে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “পদযাত্রা শুরু হবে কালীপুজোর পর। ইতিমধ্যেই পদযাত্রায় আসার জন্য আবেদন করা হয়েছে দলের সর্বোচ্চ নেতার কাছে।” এবার দেখার বিষয় যে প্রণব পুত্রের আবেদনে সাড়া দিয়ে বীরভূমের মাটিতে পদযাত্রা করেন কিনা রাহুল গান্ধী। তাঁর হাত ধরে বাংলার মাটিতে কংগ্রেসের সংগঠন মজবুত হয় কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।






