Wife Murder: স্ত্রীকে খুন করে পলাতক স্বামী, হুগলির ঘটনায় চাঞ্চল্য
Shocking crime in Hooghly’s Dadpur as Rajab Ali brutally kills his wife Monjura Khatun after domestic disputes.
Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায় হুগলি: স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকার ঘটনা।মৃতের নাম মনজুরা খাতুন(২৮)। স্থানিয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সিঙ্গুরের পায়ড়াউড়া গ্রামে বাড়ি রজব আলির(Wife Murder)।তার স্ত্রী মনজুরা খাতুনের সঙ্গে দাম্পত্য অশান্তি ছিল। মনজুরার দাদা সেখ রফিকের অভিযোগ একবার কয়েকজন বন্ধুকে নিয়ে বোনকে মারধোর করে রজব।দিন পনেরো আগে।মনজুরা তার বাপের বাড়ি ভদ্রেশ্বরের ন’ পাড়া এলাকায় চলে যায়।দিন পনেরো আগে ভদ্রেশ্বর থানায় বধূ নির্যাতনের একটি মামলা দায়ের করে।এরপরই রজব আলী স্ত্রীকে ফোন করে জানায় ঝামেলা মিটিয়ে নিয়ে আবার তারা সংসার করবে।সেইমতো মনজুরা আবার শ্বশুর বাড়িতে চলে যায়।দিন দুয়েক এক আগে ভদ্রেশ্বর থানার অন্তর্গত শ্বেতপুর পুলিশ ফাঁড়ি থেকে ফোন করে রজবকে দেখা করতে বলে পুলিশ।
[আরও পড়ুনঃ The Bengal Files: ‘দ্যা বেঙ্গল ফাইলস’এর শান্তিপূর্ণ প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ ভিক্টরের]
এরপরে পুলিশ গতকাল রাত ১১ টা নাগাদ তার স্ত্রীকে ফোন করে জানায়,জেলে যখন যেতেই হবে তোকে মেরে তবেই যাব’।
ভয় পেয়ে গিয়ে মনজুরা তার দুই সন্তান প্রতিবেশী মহিলাকে নিয়ে হারিট গ্রাম পঞ্চায়েতের জেটে গ্রামে মামার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পরে(Wife Murder)। বিলাত পুরের কাছে তাকে ধরে ফেলে রজব।দুই সন্তান ওই মহিলাকে তার এক বন্ধুকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।মনজুরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে তাড়া করে ধরে লাঠি দিয়ে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
মনজুরার সঙ্গে থাকা ওই মহিলা ফোন করে বাপের বাড়ির লোকজনদের খবর দেয়।রাতে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
দাদপুর থানার পুলিশ খুনের মামলার রুজু করে তদন্ত শুরু করেছে(Wife Murder)। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রজব আলী। মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।






