প্রথম মহড়াতেই ব্যর্থতা, মাঝপথে নিখোঁজ ছিল বন্দে ভারত, ব্যবস্থার পথে কর্তারা
এর চেয়েও চিন্তাজনক বিষয়, হঠাৎ ট্রেনটির বেশ কিছুক্ষণ খোঁজও পাওয়া যায়নি যাওয়ার পথে।
Truth Of Bengal: প্রথম মহড়াতেই চরম ব্যর্থ বন্দে ভারত এক্সপ্রেস। ১৫ ঘন্টা হওয়ার ৫ মিনিট আগে ট্রেনটির পার করার কথা ছিল গুজরাটের সবরমতী থেকে হরিয়ানার গুরুগ্রাম। পথ ৯০০ কিলোমিটারের চেয়ে সামান্য কম। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা হল না। ২০ ঘন্টারও বেশি সময় লাগে। এর চেয়েও চিন্তাজনক বিষয়, হঠাৎ ট্রেনটির বেশ কিছুক্ষণ খোঁজও পাওয়া যায়নি যাওয়ার পথে।
জানা গিয়েছে, ট্রেনের নম্বর ০৯৪০১। রেলের তরফ থেকে পরিকল্পনা করা হয়েছিল ট্রেনটি চালিয়ে মহড়া দেওয়ার সবরমতী থেকে গুরুগ্রাম পর্যন্ত পরপর দুদিন – ৫ এবং ৬ অক্টোবর। ভাবা হয়েছিল যে ‘ফুল স্পিড’এর চেয়ে অনেকটাই কম গতিতে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ট্রেনটি পার করবে প্রায় ৯০০ কিলোমিটার ১৫ ঘণ্টা ধরে যাত্রা করে। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় ওভারহেড তারের হাইট।
‘বন্দে ভারত এক্সপ্রেস’এর প্যানটোগ্রাফ অতটা উঁচু থেকে বিদ্যুৎ টানার ক্ষমতা নেই। স্বাভাবিকভাবেই ওই রুটে অসম্ভব হয়ে পড়ে ট্রেন চালানো। রেল কর্তারা তা বুঝতেও পারেন মহড়া শুরুর পর। কিন্তু তখন সবকিছু হাতের বাইরে হয়ে গিয়েছিল। ফলে কোনও উপায় না দেখে প্রথম দিনের ট্রেনটি চালানো হয় মেহসিনার বদলে আহমেদাবাদ–উদয়পুর রুটে এবং দ্বিতীয় দিন ছায়াপুরী ও ভাদোদরা জংশন হয়ে। জানা গিয়েছে, রেল কর্তারা একেবারেই ভালোভাবে নেননি ওভারহেড তারের উচ্চতার কথা মাথায় না রেখে রুট ঠিক করার বিষয়টি। শুধু তাই নয়, এর জন্য ব্যবস্থাও নেওয়া হবে বলে জানা গিয়েছে।






