দেশ
Trending

ভারতীয় রেলে ভয়ঙ্কর গাফিলতির অভিযোগ, চালক ছাড়াই ৭০ কিলোমিটার ছুটল মালগাড়ি

The freight train ran 70 kilometers without a driver

The Truth Of Bengal : চালক ছাড়াই ৭০ কিলোমিটার ছুটলো মালগাড়ি। রেলের এই গাফিলতির জেরে পঞ্জাবে ছড়াল তীব্র আতঙ্ক। প্রশ্ন একাধিক, কীভাবে ঘটল এই ঘটনা? কার গাফিলতিতেই বা ঘটল। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি এই কাণ্ডের জেরে।  রেল সূত্রে খবর,  নিয়ম মেনে পঞ্জাবের পাঠানকোট স্টেশনে দাঁড়ায় ওই মালগাড়ি। এরপরই ট্রেন থেকে নেমে যান চালক। যদিও খানিক বাদেই লাইনের ঢাল ধরে গড়াতে থেকে গাড়িটি। কিছু বুঝে ওঠার আগেই সেটি স্টেশন অতিক্রম করে চলে যায়।

বিযয়টি প্রকাশ্যে আসা মাত্রই রেল আধিকারিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  যে কোনও উপায়ে ট্রেনটিকে দাঁড় করানোর চেষ্টা চালায় রেলের আধিকারিকরা। পাঠআনকোটের এক রেল আধিকারিক জানান, শেষ পর্যন্ত লাইনে মোটা কাঠের পাটাতন পেতে দেওয়া হয়। তাতেই পাঁচটি স্টেশন পেরিয়ে যাওয়ার পর ওই মালগাড়িটিকে আটকানো সম্ভব হয়। যদিও ওই সময়ের মধ্যেই চালক ছাড়া প্রায় ৭০ কিলোমিটার পেড়েনো হয়ে যায় ট্রেনের। প্রশ্ন ওঠে যখন চালক ট্রেন থেকে নেমে যান তারপরও কীভাবে ট্রেন চলতে শুরু করে?

রেলের আধিকারিক জানান, ট্রেন থেকে নামার আগে হ্যান্ড ব্রেক টানতে ভুলে যাওয়ার কারণেই এই ভয়াবহ ঘটনাটি ঘটে যায়। বিপদ মারাত্মক আকার নিতেই পারত, আশঙ্কা ছিল প্রাণহানি হওয়ারও, মানছে রেলও। তবে ভয়ঙ্কর  দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় নিহত বা আহত হওয়ারও কোনও খবর নেই। তবে এক্ষেত্রে চালক ছাড়াও অন্য কোনও যানত্রীক গোলযোগ  ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, জানাল রেল।

 

FREE ACCESS

Related Articles