রাজ্যের খবর
মাড়গ্রাম থানার লপাড়া থেকে উদ্ধার চল্লিশ টি তাজা বোমা , চাঞ্চল্য এলাকায়
Forty fresh bombs recovered from Lopara of Margram police station, Chanchalya area

The Truth Of Bengal : মাড়গ্রাম থানার লপাড়া থেকে উদ্ধার চল্লিশ টি তাজা বোমা , চাঞ্চল্য এলাকায়আবার বোমা উদ্ধার হল মাড়গ্রাম থানার লপাড়া থেকে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মারগ্রাম থানার পুলিশ । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
আনুমানিক চল্লিশ টি তাজা উদ্ধার করে লপাড়া মাঠের আখের জমি থেকে। তিনটে থলের মধ্যে ও একটি ঝাড়ের মধ্যে রাখা ছিল বোমগুলি ।
কি উদ্দেশ্যে এখানে রেখেছিলো তা তদন্ত করে দেখছে মাড়গ্রাম থানার পুলিশ। কার্যত পঞ্চায়েত ভোটের আগে এত গুলো বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Free Access



