নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন রাজধানী দিল্লি, জমা জলে মৃত্যু বছর ১৫-র কিশোরের
The capital city of Delhi is inundated by heavy rains

Truth of Bengal: ফের বৃষ্টির জমা জলে দিল্লিতে মৃত্যুর ঘটনা। জলে ডুবে মৃত্যু বছর ১৫-র কিশোরের। রাস্তায় খেলাধুলো করার সময়ই ঘটে যায় বিপত্তি। তার দেহ উদ্ধার করে পুলিশ। গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি চলছে দিল্লিতে। শুক্রবারও রাজধানীর একাধিক এলাকা ভিজেছে বৃষ্টিতে। নাগাড়ে বৃষ্টির কারণে দিল্লির অনেক গুরুত্বপূর্ণ রাস্তাই জলমগ্ন হয়ে পড়ে। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।
জমা জলের জেরেই রাস্তায় একের পর এক গাড়ি বেশকিছু ঘণ্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকার জেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। এই দিনের নাগাড়ে বৃষ্টিতে জমা জলে ঘটেছে মৃত্যুর ঘটনাও। দিল্লির চাণক্যপুরীতে বছর ১৫-র এক কিশোরের মৃত্যু হয়েছে জলে ডুবে গিয়ে। জানা যায়, রাস্তায় খেলা করছিল ওই কিশোর। আচমকাই টানা বৃষ্টির কারণে রাস্তায় জমা জলের পরিমান বেড়ে যায়।
সেই সঙ্গে বাড়তে থাকে জলের স্রোতও। আচমকা এই জলের পরিমান ও স্রোত বেড়ে যাওয়ায় নিজের বারসাম্য বজায় না রাখতে পেরে ভেসে যায় জলের তোড়ে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জলের স্রোতে বেশকিছু দূর পর্যন্ত ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।
সেখানেই কর্তব্যরত চিকিতসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, গত মাসেই দিল্লির রাজেন্দ্রনগরে আইএএস কোচিং সেন্টারের বেসমেন্ট বৃষ্টির জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার এক মাসের মধ্যেই আবারও বৃষ্টির জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল রাজধানীতে।






