অসমে গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তের রহস্যমৃত্যু, পুকুর থেকে উদ্ধার দেহ
Mysterious death of main accused in Assam gang-rape case, body recovered from pond

Truth Of Bengal: ফের গণধর্ষণের শিকার এক কিশোরী । ঘটনাটি ঘটে অসমের নওগাঁয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তায় অর্ধচেতন হয়ে পড়ে ওই কিশোরী। পাশেই পড়ে ছিল তার সাইকেল। স্থানীয়রা এসে উদ্ধার করে ওই কিশোরীকে। শুক্রবার গভীর রাতে এই ঘটনায় মূল অভিযুক্ত যুবক পুলিশি হেফাজত থেকে পালিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন। দীর্ঘক্ষণ পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় পুলিশ। পরে শনিবার সকালে ওই পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়।
জানা যায় বছর ১৪-র কিশোরী কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার সময় তিন যুবক মিলে তাকে ধর্ষণ করে। পরে কিশোরীকে পুকুরের ধারে অর্ধচেতনা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে । পুলিশের এসে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় পরে স্থানীয় এক ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানিয়েছে “রাস্তার ধারে পড়েছিল মেয়েটি। একটি মেয়েকে ওই অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। আরও কয়েক জন সেখানে জড়ো হয়েছিলেন। কী হয়েছে তার কাছে জানতে চাওয়া হয়। কিন্তু সে কথা বলার মতো অবস্থায় ছিল না। তবে শুধু বলেছিল ওকে তিন জন ধর্ষণ করেছে।”
পুলিশ ঘটনায় শুক্রবার মূল অভিযুক্তকে এক যুবকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর জেরার পরে শুক্রবার গভীর রাতে অভিযুক্ত যুবককে ঘটনার পুনর্নির্মাণে জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেই সময় ওই অভিযুক্ত যুবক পুলিশের হাত থেকে পালিয়ে পুকুরে ঝাঁপ দেয়। ঘটনায় পুলিশ সুপার জানিয়েছেন “তদন্তের জন্য গত রাতে অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময়েই ওই অভিযুক্ত যুবক পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেন এবং কাছেই একটি পুকুরে ঝাঁপ দেন। পুলিশকর্মীরা তাঁকে খুঁজতে সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান শুরু করেছিলেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের সহযোগিতায় শনিবার সকালে ওই পুকুর থেকে অভিযুক্তের দেহ উদ্ধার হয়।”
পুলিশ সূত্রে খবর অভিযুক্ত যুবক পালানোর সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশকর্মী। অভিযুক্ত ওই যুবক পুলিশি হেফাজত থেকে কীভাবে পালালো সেই বিষয় এখনও স্পষ্ট হয়নি। এর পাশাপাশি আরও দুই অভিযুক্তকে গ্রেফতারের তদন্ত চালাছে পুলিশ।
উল্লেখ্য কলকাতার আরজি কর কাণ্ডে উত্তাল হয়েছে গোটা দেশ। তার মধ্যে মহারাষ্ট্রের বদলাপুরে দুই নার্সারি শিশুর যৌন নিগ্রহের ঘটনায় উত্তপ্ত মহারাষ্ট্র। এই আবহে অসমে কিশোরীর গণধর্ষণের ঘটনায় পরিস্থিতি যাতে অশান্ত না হয় । সেই জন্য আটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নওগাঁওয়ে। মোতায়েন হয়েছে পুলিশ এবং আধাসামরিক বাহিনী।






