দিল্লি সহ উত্তর ভারত জুড়ে তাপমাত্রা হ্রাস অব্যাহত, ১০ ডিগ্রির নীচে থাকবে পারদ,
Temperatures continue to drop across North India, including Delhi, with mercury below 10 degrees.

The Truth Of Bengal: শীতে কাঁপছে দিল্লি তথা সমগ্র উত্তরভারত। হাওয়া অফিস জানিয়েছে আগামী বেশ কয়েকদিন ধরে দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানার তাপমাত্রা একই থাকবে। শীতের পাশাপাশি ঘন কুয়াশার চাদরে মুড়েছে গোটা দেশ। ৬ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা এইরকমই থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন।
দিল্লী সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাপমাত্রা হ্রাস অব্যাহত। তীব্র ঠাণ্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। বছরের শুরু থেকেই দিল্লির তাপমাত্রা ৭ বা ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে । কেবল দিল্লি নয় মৌসম ভবন সূত্রে খবর দিল্লি সহ , উত্তর প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশের একাধিক জায়গায় তাপমাত্রা আগামী দিনে আরও কমতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর আগামী ৬ জানুয়ারি পর্যন্ত দিল্লি, হরিয়ানা, চন্ডিগড়ে ১০ ডিগ্রির নীচে থাকবে পারদ। কনকনানি শীতের সঙ্গে দিল্লি জুড়ে সাধারণ মানুষ ভুগছে কুয়াশার প্রকোপে কুয়াশার কারণে রাস্তায় যান চলাচলের ও ব্যাঘাত ঘটেছে। ট্রেন ও বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার জেরে দ্রিশ্যমানতা ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের।
উত্তর ভারতে এই সময় করে প্রতি বছরই বেশ ভালোই শীত পড়ে। তবে শীত পড়লেও এবারের মত ঘন কুয়াশা অন্যান্য বছর দেখতে পাওয়া যায়না। রাস্তায় চলা পত্যেক গাড়িতে ফগ লাইট ব্যবহার করার দিকে বেশি করে জোড় দেওয়া হয়েছে। শীতের এতই দাপট যে বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া কেউ বেরোতে ভয় পাচ্ছে। আবহাওার খারাপ অবস্থার কারণে নয়ডার স্কুল গুলি আগামী ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
Free Access






