দেশ

Delhi: মায়ের উপর পৈশাচিক নির্যাতন, ধর্ষণের অভিযোগে ছেলেকে গ্রেফতার দিল্লিতে

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধৃতের কোনও অনুশোচনা নেই, উল্টে তার দাবি মা অন্যায় করেছিলেন, তাই সে ‘শাস্তি’ দিয়েছে।

Truth of Bengal: মায়ের গোপন সম্পর্ক আছে বলে সন্দেহ করে তাঁকেই ধর্ষণ করেছে ছেলে।রাজধানী দিল্লির হাওজ কাজি এলাকায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধৃতের কোনও অনুশোচনা নেই, উল্টে তার দাবি মা অন্যায় করেছিলেন, তাই সে ‘শাস্তি’ দিয়েছে।(Delhi)

[আরও পড়ুনঃ ভারতীয় সেনার কি অধিকার নেই ফুটবলের সব আইন কানুন বদলে দেওয়ার!]

পুলিশ সূত্রে খবর, ৬৫ বছরের এক বৃদ্ধা স্বামীর সঙ্গে সৌদি আরব গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই ছেলের নির্যাতনের শিকার হন তিনি। বৃদ্ধার মেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করায় পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে।বৃদ্ধার অভিযোগ, ২৫ জুলাই সৌদি আরব যাত্রার সময় থেকেই ছেলে তাঁর চরিত্র নিয়ে বাবাকে সন্দেহ করতে শুরু করে। বাবাকে একাধিকবার ফোন করে জানায়—মায়ের নাকি অবৈধ সম্পর্ক রয়েছে। এমনকি বিবাহবিচ্ছেদের পরামর্শও দিয়েছিল। ১১ অগস্ট পরিবার দিল্লি ফেরে। এর পর থেকেই শুরু হয় ছেলের অমানবিক অত্যাচার।অভিযোগ, বাবার সামনেই মাকে বারবার মারধর করত ছেলে। পরে একদিন রাতের অন্ধকারে আলাদা ঘরে নিয়ে গিয়ে মায়ের উপর শারীরিক নির্যাতন চালায়।(Delhi)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

বৃদ্ধা পুলিশের কাছে জানিয়েছেন, ‘আমি বারবার বলেছিলাম, আমি তোর মা। কিন্তু কোনও লাভ হয়নি।’ শুধু একবার নয়, একাধিকবার তাঁকে ধর্ষণ করেছে ছেলে বলেও অভিযোগ তাঁর।অতঃপর আতঙ্কে মেয়ের কাছে থাকতে শুরু করেন বৃদ্ধা। প্রথমে লজ্জায় মুখ খুলতে না পারলেও, পরে মেয়েই সাহস করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং ভারতীয় দণ্ডবিধির ৬৪ নম্বর (ধর্ষণ) ধারায় মামলা রুজু করেছে। সেইসঙ্গে অভিযুক্ত ছেলেকে জিজ্ঞাসাবাদ চলছে। এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।(Delhi)

Related Articles