Asia Cup: এশিয়া কাপ খেলতে প্রস্তুত বুমরাহ, জানিয়েছেন নির্বাচকদের
Jasprit Bumrah has confirmed his fitness and availability to the selectors for Asia Cup 2025, providing a major boost to India’s bowling options.
Truth Of Bengal: ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর এবার টিম ইন্ডিয়ার পরবর্তী ও আসন্ন পরীক্ষা ‘এশিয়া কাপ'(Asia Cup)। যদিও এখনো পর্যন্ত দল বেছে নেওয়া হয়নি ঠিকই, তবে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে গেছে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ঘিরে। বিশেষ করে ভারত-পাক ম্যাচের বিষয়টি আরো আগ্রহ বাড়িয়ে তুলেছে সকলের। এই আবহাওয়ায়, এক সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, নির্বাচকদের টিম ইন্ডিয়ার তারকা পেসার জাসপ্রিত বুমরাহ জানিয়ে দিয়েছেন যে তিনি টুর্নামেন্ট খেলতে প্রস্তুত।
[আরও পড়ুনঃ ভারতীয় সেনার কি অধিকার নেই ফুটবলের সব আইন কানুন বদলে দেওয়ার!]
সমস্যা শুরু গত বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে। শক্তিশালী অজিদের বিরুদ্ধে সিডনিতে ফাইনাল টেস্ট চলাকালীন চোট পান বুমরাহ, যার ফলে তাঁকে বাদ পড়তে হয় গত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে(Asia Cup)। যদিও ভারত সেই খেতাব নিজেদের ঝুলিতে তুলতে সফল হয় বুমরাহ ছাড়া। এছাড়া আইপিএল ২০২৫এরও বেশ কয়েকটি ম্যাচ তিনি খেলেননি। কদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড সিরিজেও তিনি খেলতে পারেননি সবকটি ম্যাচ। মাত্র তিনটি টেস্ট খেলেছিলেন, যার মধ্যে একটিতেও জয় পায়নি ভারত।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল যে বুমরাহ আদৌ এশিয়া কাপ খেলতে পারবেন কিনা। কিন্তু দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী তিনি নাকি নির্বাচকদের জানিয়ে দিয়েছেন যে তিনি এশিয়া কাপ খেলতে চান(Asia Cup)। রিপোর্টে আরো বলা হয়েছে যে আগামী সপ্তাহে সিলেকশন কমিটি বুমরাহের সঙ্গে দেখা করে এই বিষয়ে আলোচনা করবেন। সুতরাং, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এটি একটি বড় সুসংবাদ। বুমরাহ থাকলে দলের বোলিং বিভাগ যে বেশ শক্তিশালী হবে, তা বলা বাহুল্য।
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বেছে বেছে ম্যাচ খেলায় সমালোচনার শিকার হতে হয়েছিল বুমরাহকে। কিছু প্রাক্তন তারকা এই সিদ্ধান্তের নিন্দা করেছিলেন। যদিও আবার অনেকের মতে বুমরাহ যা করেছেন তা একেবারেই ঠিক। তবে এই সবকিছুর থেকে সকলের বেশি চিন্তা ছিল যে তাঁকে এশিয়া কাপের দলে দেখা যাবে কিনা, এই বিষয়টিতে। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি খেলার জন্য প্রস্তুত, যা একটা বড় স্বস্তি টিম ইন্ডিয়া সমর্থকদের কাছে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।






