Truth Of Bengal: আগামী বৃহস্পতিবার, ৬ নভেম্বর, প্রথম দফার বিধানসভা নির্বাচন বিহারে। তার আগেও সেই রাজ্যে অব্যাহত পলিটিকাল টুইস্ট। এরই মাঝে রাজনৈতিক মহলের একাংশ মনে করছিলেন যে কোনও দলের সঙ্গে জোটে যেতে পারে প্রশান্ত কিশোরের দল ‘জন সুরজ’ (Prashant Kishore)। তবে শুক্রবার পিকে সেই ব্যাপারটি পরিষ্কার করে দিলেন। তাঁর সাফ কথা, তিনি কোনও দলের সঙ্গে জোটে যাবেন না। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও জানিয়ে দেন যে ভোটের পরও জোট করবেন না কারোর সঙ্গে।
আরও পড়ুন: বাঁকুড়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণ! একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ
তবে এখানেই থেমে যাননি পিকে। ক্যামেরার সামনে তিনি লিখে দেন মোট কতগুলি আসন পাবে ‘জন সুরজ’। পিকে বলেন, “দুটো সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। মানুষ বিকল্প হিসেবে জন সুরজকে দেখছে। কিন্তু বিশ্বাস দরকার ভোট দেওয়ার জন্য। তাই বিশ্বাস চাই তাঁদের। দুটি সম্ভাবনা রয়েছে। নয় দশটির থেকে কম আসন পাবো, নয় পাবো ১৫০টির বেশি।” (Prashant Kishore)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
পাশাপাশি ‘ঘোড়া কেনাবেচা’ নিয়েও নিজের অবস্থান জানান পিকে। তিনি বলেন, “যদি এমন হয় যে আমাদের ছাড়া সরকার তৈরি হচ্ছে না, তখন আমি জানি বিধায়করা দলবদল করবেন। আমি থামাতে পারবো না তাদের।” এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “ওনাকে বলুন যদি এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়, তাহলে কোনও বিধায়ক কেনা হবে না বা তাদের ওপর চাপ সৃষ্টি করা হবে না।” প্রসঙ্গত, এর আগে পিকে জানিয়েছিলেন যে এবারের বিধানসভা নির্বাচনে এনডিএ শিবিরের ফলাফল ভালো হবে না। (Prashant Kishore)






