দেশ

Jammu & Kashmir: দুর্গাপূজার মরসুমে সুখবর! ২ বছর বন্ধ থাকার পর জম্মু-কাশ্মীরের ১২টি পর্যটনকেন্দ্র খুলছে

কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ঘোষণা করেছেন, আগামী সোমবার অর্থ্যাৎ ২৯ সেপ্টেম্বর থেকে জম্মু ও কাশ্মীরের মোট ১২টি পর্যটনকেন্দ্র ফের খুলে দেওয়া হবে।

Truth of Bengal: দুর্গাপুজোর মরসুমে পর্যটনদের জন্য জম্মু ও কাশ্মীরে খুলতে চলেছে বন্ধ হয়ে যাওয়া পর্যটনকেন্দ্রগুলি। কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ঘোষণা করেছেন, আগামী সোমবার অর্থ্যাৎ ২৯ সেপ্টেম্বর থেকে জম্মু ও কাশ্মীরের মোট ১২টি পর্যটনকেন্দ্র ফের খুলে দেওয়া হবে। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই ওই পর্যটনকেন্দ্রগুলি বন্ধ রাখা হয়েছিল। নিরাপত্তা পর্যালোচনা করে সেগুলি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীনগরের রাজভবনে লেফটেন্যান্ট গভর্নরের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘ইউনিফাইড হেডকোয়ার্টার্স’-এর বৈঠকে এই সিদ্ধান্ত হয় (Jammu & Kashmir)।

আরও পড়ুনঃ রাষ্ট্রসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর ইস্যুতে ‘মিথ্যাচার’ বলল দিল্লি

বৈঠকে জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব অটল দুল্লো, সেনা-পুলিশের শীর্ষ আধিকারিক এবং প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।১২টি পর্যটনকেন্দ্রের মধ্যে সাতটি কাশ্মীর উপত্যকায়— আরু ভ্যালি, ইয়ান্নের র্যাদফটিং পয়েন্ট, আক্কাদ পার্ক, পাদশাহি পার্ক এবং কামান পোস্ট। অন্যদিকে জম্মুর পাঁচটি পর্যটনকেন্দ্রও খুলে দেওয়া হচ্ছে। সেগুলি হল— দাগন টপ, রামবন, কাঠুয়ার ধাগ্গার, রিয়াসি এবং সালালের শিব গুহা। উল্লেখ্য, বৈসরন উপত্যকার নৃশংস হত্যাকাণ্ডের পরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছিল। ৭ মে পাকিস্তানের মাটিতে ভারত প্রতিঘাতমূলক অভিযান চালায়। যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি হলেও নিয়ন্ত্রণরেখায় এখনও অস্থিরতা বজায় রয়েছে (Jammu & Kashmir)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

গত ২২ এপ্রিল অনন্তনাগের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৬ জন পর্যটক। নিহতদের মধ্যে একজন স্থানীয় ব্যক্তি, বাকিরা সকলেই পর্যটক। নেপালের এক পর্যটকেরও মৃত্যু হয় ওই জঙ্গিহানায়। ওই ঘটনার পরেই ২৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য জম্মু ও কাশ্মীরের ৪৮টি জনপ্রিয় পর্যটনস্থল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয় সিনথান টপ, ইউসমার্গ, বাঙ্গাস ভ্যালি, শ্রুঞ্জ জলপ্রপাত, গোগালদারা, কামানপোস্ট এবং অষ্টান্মার্গ। এ ছাড়াও বন্ধ রয়েছে তৌসিমায়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, চান্দিগাম, উলার, রামপোরা প্রভৃতি এলাকা। তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই ধীরে ধীরে খুলতে চলেছে বন্ধ হয়ে যাওয়া পর্যটন কেন্দ্র (Jammu & Kashmir)।

Related Articles