রাজ্যের খবর

Dhakis Migration: পেটের টানে শহরে পাড়ি! উৎসবের আমেজেও মন ভার ঢাকিদের

দুর্গা পূজা এই সম্প্রদায়ের মানুষের কাছে শুধু উৎসব নয়, সারা বছরের জীবিকা নির্বাহের মূল উৎস।

Truth of Bemgal: পঞ্চমী তিথিতে উৎসবের আমেজ শুরু। আর এই উৎসবকে প্রাণ দিতেই গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে বাংলার ঢাকিরা। হাতে ঢাক, মনে এক বুক আশা ও কিছুটা কষ্ট নিয়ে, অর্থের সংস্থানের অনিশ্চয়তার মধ্যেও ঢাকির দল ভিড় জমিয়েছে হাওড়া-চন্দ্রকোনাগামী ট্রেনে। দুর্গা পূজা এই সম্প্রদায়ের মানুষের কাছে শুধু উৎসব নয়, সারা বছরের জীবিকা নির্বাহের মূল উৎস। এই বছর রাজ্যজুড়ে ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা এবং সম্প্রতি কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ায় ঢাকির মনে লেগেছে দুশ্চিন্তার মেঘ (Dhakis Migration)।

আরও পড়ুনঃ Jammu & Kashmir: দুর্গাপূজার মরসুমে সুখবর! ২ বছর বন্ধ থাকার পর জম্মু-কাশ্মীরের ১২টি পর্যটনকেন্দ্র খুলছে

তাঁদের আশঙ্কা, জমা জল ও লাগাতার বৃষ্টির কারণে হয়তো শহরের পুজোয় ভিড় কমবে, যার ফলে তাঁদের বাজার আদৌ চাঙ্গা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ঢাকিরা জানান, তাঁরা তো আগে থেকে ‘বুক’ করে শহর বা গ্রাম ছেড়ে যান না। গ্রাম থেকে শহরে গিয়ে নির্দিষ্ট স্থানে অপেক্ষা করতে হয়, যেখানে পুজো উদ্যোক্তারা এসে তাঁদের সঙ্গে কথা বলে চুক্তিবদ্ধ হন। এই অনিশ্চিত অপেক্ষার পর যদি ভিড় কম হয়, তবে তাঁদের রোজগার মারাত্মকভাবে ধাক্কা খাবে। ঢাকি সম্প্রদায় সারাটা বছর এই দুর্গা পূজার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে (Dhakis Migration)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

উৎসবকে কেন্দ্র করে এক মাস আগে থেকেই চলে প্রস্তুতি। গ্রামের দিকে তেমন ভালো পয়সা মেলে না বলেই তাঁরা গ্রাম ছেড়ে শহরের দিকে মুখ ঘোরান। সারা বছর বিভিন্ন স্থানীয় অনুষ্ঠানে তাঁরা ঢাক বাজান ঠিকই, কিন্তু দুর্গা পূজার এই কটা দিনই তাঁদের জন্য অর্থ উপার্জনের প্রধান সময়, যা দিয়ে সারা বছরের সংসার চলে। তাই অনিশ্চয়তা সত্ত্বেও, পেটের টানে ঢাকের দলটি আজ ভিড় করেছে শহরের প্ল্যাটফর্মে। তাঁদের আগমন জানান দিচ্ছে—মা আসছেন, আর তার সঙ্গে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সুর (Dhakis Migration)।

Related Articles