M-Parivahan App: ট্রাফিক ফাইন দেখিয়ে মোবাইলে ঢুকছে APK ভাইরাস! হোয়াটসঅ্যাপে ক্লিকেই উধাও লক্ষ টাকা
জালিয়াতরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি মেসেজ পাঠাচ্ছে, যেখানে বলা হচ্ছে আপনার গাড়ির বিরুদ্ধে কোনও ট্রাফিক ভায়োলেশন
Truth of Bengal: ‘এম-পরিবহন’ (M-Parivahan) অ্যাপের নামে প্রতারণার ফাঁদ পেতেছে সাইবার জালিয়াতরা। ইতিমধ্যেই কেরলের এরনাকুলাম ও তিরুবনন্তপুরম জেলায় বহু মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন। রাজধানী শহরে সম্প্রতি এক নাগরিকের খোয়া গিয়েছে প্রায় ১.৫ লক্ষ টাকা। জালিয়াতরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি মেসেজ পাঠাচ্ছে, যেখানে বলা হচ্ছে আপনার গাড়ির বিরুদ্ধে কোনও ট্রাফিক ভায়োলেশন (যেমন: নো-পার্কিং, স্পিড ক্যামেরা বা AI ক্যামেরার মাধ্যমে ধরা পড়া লঙ্ঘন) ধরা পড়েছে এবং জরিমানা গুনতে হবে (M-Parivahan App)।
আরও পড়ুন: China Pakistan: আমেরিকার পর পাকিস্তানকে বড় ধাক্কা বন্ধু চীনের, নিন্দা পহেলগাও হামলার
সেই মেসেজের সঙ্গে দেওয়া হচ্ছে একটি APK ফাইল ডাউনলোড করার লিঙ্ক, যা বলে দেওয়া হয় যে তা মারফত জরিমানার টাকা জমা দিতে হবে। যদি কেউ ওই APK ফাইলটি ডাউনলোড করে এবং সেটি ইনস্টল করে ফেলেন, তাহলে তাঁর মোবাইলের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট বা ওয়ালেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। অনেকক্ষেত্রে একাধিক অ্যাকাউন্টের সঙ্গে নম্বর যুক্ত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। ট্রাফিক পুলিশ বা পরিবহণ দফতর কখনওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জরিমানার মেসেজ পাঠায় না। জাল মেসেজে যে চালান নম্বর থাকে, তা ১৪ সংখ্যার — অথচ আসল চালান নম্বর ১৯ সংখ্যার হয় (M-Parivahan App)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
সরকার অনুমোদিত Parivahan অ্যাপে কোনও APK ফাইল থাকে না। এই অ্যাপ শুধুমাত্র গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যায়। জরিমানার তথ্য জানার জন্য সবসময় সরকারি ওয়েবসাইটে গিয়ে যাচাই করতে হবে। কোনও লিঙ্ক থেকে অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড বা কার্ডের তথ্য চাইলে, তা কখনওই শেয়ার করবেন না। যদি আপনি এই ধরনের প্রতারণার শিকার হন, তাহলে তৎক্ষণাৎ ১৯৩০ নম্বরে ফোন করে অভিযোগ জানান। বিশেষ করে এক ঘণ্টার মধ্যে অভিযোগ করলে অনেকক্ষেত্রেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে (M-Parivahan App)।






