দেশ

সুইসাইড নোটে করুণ বার্তা, মানসিক চাপেই মৃত্যু বরণ মা-ছেলের

আচমকাই সকালে তিনি হঠাৎ আর্তনাদ শুনে বাইরে এসে আবাসনের নিচে স্ত্রী ও ছেলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন।

Truth Of Bengal: ১১ বছরের ছেলেকে কোলে নিয়ে ১৪ তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ৩৭ বছরের এক মহিলা। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়েছে। গ্রেটার নয়ডার একটি আবাসনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে, যা সুইসাইড নোট বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার স্বামী পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি তাঁর বাবা-মা এবং ছেলেকে নিয়ে গ্রেটার নয়ডার একটি পরিচিত আবাসনে বসবাস করতেন। আচমকাই সকালে তিনি হঠাৎ আর্তনাদ শুনে বাইরে এসে আবাসনের নিচে স্ত্রী ও ছেলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন।(Greater Noida)

আরও পড়ুনঃ একদিনে ৬৭টি পথকুকুরের কামড়ের ঘটনা! উদ্বেগে স্থানীয় ও প্রশাসন

প্রাথমিক তদন্তে জানা গেছে, মহিলা দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। অতিরিক্ত মানসিক চাপের কারণে তিনি আত্মঘাতী হওয়ার পথ বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। তাতে স্বামীকে উদ্দেশ করে লেখা, ‘আমরা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি… সরি! আমরা আর কাউকে বিরক্ত করতে চাই না। আমাদের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, চাই না। তাই এই সিদ্ধান্ত। আমাদের পরিণতির জন্য কেউ দায়ী নয়।‘(Greater Noida)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রতিবেশীদের সূত্রে জানা যায়, ছেলেটিরও গুরুতর অসুখ ছিল এবং সে দীর্ঘদিন ধরে স্কুলে যেতে পারছিল না। তার জন্য প্রতিদিন ওষুধ খেতে হত। এই নিয়ে বাবা-মা দুজনেই গভীর দুশ্চিন্তায় ছিলেন। সেই থেকেই এই আত্মহত্যা।  তবে ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।  খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত চলছে এবং মানসিক সমস্যার পাশাপাশি পরিবারের অন্যান্য চাপও এই আত্মঘাতী ঘটনার কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।(Greater Noida)