Truth Of Bengal: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙ্গালীদের হেনস্তার প্রতিবাদ জানাতে যেভাবে বুধবার কলকাতার রাজপথে মিছিল করে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশংসা করেছে পশ্চিমবঙ্গ সহ বহু বিজেপি বিরোধী রাজ্য (Mamata Rally)। তবে শুধু বিরোধী রাজ্যগুলি নয়, বাংলার মানুষদের নিয়ে তৃণমূল সুপ্রিমোর এই রাজপথে হাঁটা দৃষ্টি আকর্ষণ করেছে দিল্লিতে বাস করা বাঙ্গালীদেরও। বলা ভাল, মন ছুঁয়েছে তাঁদের এবং আশার আলো দেখছেন রাজধানী দিল্লির বসন্তকুঞ্জ এলাকার, বাসাহীন হওয়ার আশঙ্কায় থাকা, মানুষেরা।
[আরও পড়ুন: Hoogly: ডিভিসির ছাড়া জলে দুর্ভোগে খানাকুল, বানভাসি অবস্থা বিভিন্ন জায়গায়]
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি থেকে লড়াই করার অনুপ্রেরণা পেয়েছেন দিল্লির জয় হিন্দ কলোনির বাসিন্দারা। বৃহস্পতিবার একটি অরাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে সেখানে সংগ্রামী ঘরেলু কামগার ইউনিয়নের তরফ থেকে। মতিউর রহমান নামের এক বাসিন্দা এই প্রসঙ্গে বলেছেন, “দুদিন আগে দিল্লিতে আম আদমি পার্টির রাজত্ব চলত। ওরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের কেউ এখান থেকে তুলতে পারবে না। কিন্তু দেখুন এখানে কতকিছু ঘটে গেল, কিন্তু ওদের দেখা পাওয়া যাচ্ছে না। কিন্তু দিদি দূরে থেকেও আমাদের জন্য রাস্তায় নেমেছেন। উনিই আমাদের আশা এবং ভরসা (Mamata Rally)।”
[আরও পড়ুন: Messi: মেসির গোল থামতেই ছন্দপতন, হার ইন্টার মায়ামির আমেরিকান লিগে]
উল্লেখ্য, বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নির্যাতন ও বাংলাভাষীদের হেনস্তার খবর জানাজানি হতেই সরব হয়েছিলেন বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের তরফ থেকে আইনি পথেও হাঁটা হয়। এই ব্যাপারে একটি মামলাও দায়ের করা হয় আদালতে। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেন। সেই অনুযায়ী বুধবার দলের নেতা ও কর্মীদের নিয়ে তিনি পথে নামেন। অবশেষে ডড়িনা ক্রসিংয়ের মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দেন এবং জানান যে আক্রমণ করা হলে পাল্টাও দেওয়া হবে (Mamata Rally)।






