নতুন বছরে কার খুলবে কপাল? আজকের রাশিফল দেখে নিন
সিংহ থেকে মীন- আজকের গ্রহের অবস্থান কার জীবনে আনছে সোনার সুযোগ?
Truth of Bengal: শুরু হয়ে গিয়েছে নতুন বছর। আজকের দিনটি আপনার রাশির জন্য ঠিক কেমন যাবে? কার কপালে রাজযোগ আর কার জন্য অপেক্ষা করছে চরম দুর্ভোগ? জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী দেখে নিন আপনার আজকের রাশিফল:
মেষ রাশি (Aries)
আপনার জন্য আজ দিনটি অত্যন্ত শুভ। বিশেষ করে কর্মক্ষেত্রে দীর্ঘদিনের পাওনা টাকা আদায় হতে পারে। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য বড় বিনিয়োগের সুযোগ আসতে পারে।
বৃষ রাশি (Bull)
আজ আপনাকে একটু সাবধানে চলতে হবে। ছোটখাটো দুর্ঘটনা বা রক্তপাতের যোগ রয়েছে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াবেন না। আজ নতুন কোনও চুক্তি সই না করাই ভাল।
মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য প্রেমের দিন আজ। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কের বাঁধন আরও মজবুত হবে। সৃজনশীল কাজে আজ আপনি প্রশংসিত হবেন।
কর্কট রাশি (Cancer)
বেকারদের জন্য সুখবর আসতে পারে। সরকারি চাকরির প্রস্তুতির সুফল মিলবে আজ। তবে পেটের সমস্যায় ভুগতে পারেন, তাই খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন।
সিংহ রাশি (Leo)
শত্রুরা আজ আপনার কোনও ক্ষতি করতে পারবে না। নিজের বুদ্ধি ও সাহস দিয়ে কর্মক্ষেত্রে বড় দায়িত্ব সামলাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রভাব ও প্রতিপত্তি বাড়বে।
কন্যা রাশি (Virgo)
ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। বাড়িতে অতিথি সমাগমে মন আনন্দিত হবে। বড় ভাই বা বোনের থেকে সাহায্য পেতে পারেন।
তুলা রাশি (Libra)
যাঁরা বিদেশে পড়াশোনা বা কাজের চেষ্টা করছেন, তাঁদের জন্য সুখবর আসতে পারে। তবে স্বামী-স্ত্রীর মধ্যে পুরনো কোনও বিষয় নিয়ে বিবাদ হতে পারে। ধৈর্য ধরুন।
বৃশ্চিক রাশি (Scorpio)
আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজ সাবধান থাকুন। কাউকে ধার দেওয়া টাকা আজ ফেরত না পাওয়ার সম্ভাবনা বেশি। শেয়ার বাজারে বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিন।
ধনু রাশি (Sagittarius)
অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যা আপনার মন ভালো করে দেবে। ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
মকর রাশি (Capricorn)
সম্পত্তি নিয়ে বিবাদ মিটে যেতে পারে। আইনি লড়াইয়ে জয়ের সম্ভাবনা প্রবল। দীর্ঘদিনের শারীরিক সমস্যা থেকে আজ কিছুটা উপশম মিলতে পারে।
কুম্ভ রাশি (Aquarius)
শিক্ষার্থীদের জন্য দিনটি সাফল্যের। একাগ্রতা বাড়বে। তবে মানসিকভাবে কিছুটা ক্লান্ত বোধ করতে পারেন। যোগব্যায়াম বা ধ্যানে মন শান্ত থাকবে।
মীন রাশি (Pisces)
ব্যবসায় লাভের মুখ দেখবেন। নতুন কোনও অংশীদারি ব্যবসায় যুক্ত হতে পারেন যা ভবিষ্যতে সমৃদ্ধি আনবে। আজ আপনার দান-ধ্যানের প্রতি আগ্রহ বাড়বে।






