অটিজম নিরাময়ে স্টেম সেল থেরাপি ‘অনৈতিক’, চিকিৎসকদের কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করেন।
Truth Of Bengal: অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD)-এর চিকিৎসায় স্টেম সেল থেরাপির ব্যবহার নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, অনুমোদিত এবং নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে অটিজম নিরাময়ে স্টেম সেল থেরাপির প্রয়োগ ‘অনৈতিক’ এবং এটি চিকিৎসায় গাফিলতি বা ‘মেডিক্যাল ম্যালপ্র্যাকটিস’ হিসেবে গণ্য হবে।
In a landmark judgment with far-reaching implications for medical ethics and patient safety, the Supreme Court of India has ruled that stem cell therapy cannot be used as a clinical treatment for Autism Spectrum Disorder (ASD). The ruling comes amid growing concerns over unproven… pic.twitter.com/WyJ4v2ZpXM
— DoctorNDTV (@ndtv_doctor) January 30, 2026
বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, অটিজমের চিকিৎসায় স্টেম সেল থেরাপির কার্যকারিতার স্বপক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ বা তথ্য নেই। ফলে এটি কোনোভাবেই স্বীকৃত চিকিৎসা পদ্ধতি হিসেবে বিবেচিত হতে পারে না। আদালত জানিয়েছে, ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০-এর অধীনে স্টেম সেলকে ‘ওষুধ’ হিসেবে শ্রেণিভুক্ত করার অর্থ এই নয় যে, এটি অটিজম চিকিৎসায় সরাসরি ব্যবহার করা যাবে।
রায়ে বলা হয়েছে, প্রত্যেক চিকিৎসকের দায়িত্ব হলো তাঁর রোগীর প্রতি সর্বোচ্চ স্তরের যত্ন এবং দক্ষতা বজায় রাখা। নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ভিত্তি নেই এমন কোনো চিকিৎসা দেওয়া সেই নৈতিক দায়িত্বের পরিপন্থী। যে সমস্ত ডাক্তার এই পদ্ধতিকে সাধারণ ক্লিনিক্যাল সার্ভিস হিসেবে সাধারণ মানুষকে দিচ্ছেন, তাঁরা পেশাদারী মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন বলে আদালত মন্তব্য করেছে।
ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর গাইডলাইন উল্লেখ করে আদালত জানায়, স্টেম সেল থেরাপি কেবল বিজ্ঞান ও চিকিৎসার অগ্রগতির জন্য ট্রায়াল হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই রোগীদের ওপর সরাসরি থেরাপি হিসেবে প্রয়োগ করা যাবে না। অটিজমের চিকিৎসায় এর সুপারিশ বর্তমান নিয়মাবলীতে নেই।






