দেশ

দিল্লি আবগারি মামলায় ইডি-র হাতে গ্রেফতার কেসিআর কন্যা কে কবিতা

ED Arrested K Kobita

The Truth of Bengal: দিল্লি আবগারি মামলায় এবার গ্রেফতার তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা। শুক্রবার দুপুর থেকে কবিতার হায়দরাবাদের বাড়িতে শুরু হয় তল্লাশি-অভিযান। তারপর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। কবিতাকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত বছর জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তবে সম্প্রতি তাঁকে তলব করা হলে তিনি ইডি-র ডাকে সাড়া দেননি।

গত ডিসেম্বরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার ঘনিষ্ঠ হিসাবে অমিত আরোরা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল ইডি। ওই ব্যক্তিকে গ্রেফতারের পর ইডি জানতে পারে দিল্লি আবগারি মামলায় যুক্ত রয়েছেন কে কবিতা। সেই সময় কবিতাকে জেরা করেছিল দিল্লি আবগারি মামলায় অন্য তদন্তকারী সংস্থা সিবিআই।

আবগারি মামলায় আগেই নাম জড়িয়েছিল বিআরএস নেত্রীর। তাঁকে হায়দরবাদে জেরা করেছিল সিবিআই। হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচরণ পিল্লাই গ্রেফতার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল এই দুর্নীতিতে জড়িত থাকার। পিল্লাই ছিলেন কেসিআর কন্যার ‘ফ্রন্টম্যান’। এরপরই তাঁকে ডাক পাঠায় ইডি। ২০২৩ সালে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু নতুন করে সমন পাঠানো হলে তিনি যাননি। অবশেষে শুক্রবার তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ইডি গ্রেফতার করে কে কবিতাকে।

Related Articles