GST Reform: জিএসটি বদলের কারণ নিয়ে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের
বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জিএসটি কাঠামোয় বড় বদলের কথা ঘোষণা করেছেন।
Truth of Bengal: জিএসটি পরিকাঠামোয় বড় পরিবর্তনের ঘোষণা করেছে কেন্দ্র। এই নয়া জিএসটিকে স্বাগত জানিয়েছে বিরোধী শিবির।তবে খোঁচা দেওয়ার সুযোগও ছাড়েনি। এই জিএসটি পরিকাঠামোয় বদলকে স্বাগত জানিয়েও প্রশ্ন ছুড়ে দিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘জিএসটি কাঠামোয় পরিবর্তনের সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয়। তবে প্রশ্ন হল, এই পদক্ষেপে সরকারের আট বছর সময় লাগল কেন? আট বছর ধরে আমরা বলে এসেছি বর্তমান কাঠামো সঠিক নয়। সরকার তখন গুরুত্ব দেয়নি। তবে কি এবার অর্থনৈতিক শ্লথগতি, গৃহস্থের ঋণবৃদ্ধি, সঞ্চয়ে টান, বিহারের নির্বাচন- নাকি সব কারণ মিলিয়েই এই বদল? আমরা ৮ বছর ধরেই এই কর কাঠামো নিয়ে প্রতিবাদ জানিয়ে চলেছি (GST Reform)।
আরও পড়ুনঃ ৫০০ বছরের প্রাচীন, জানেন নদিয়ার বনেদি রায়বাড়ির কুলো-মাতার ইতিহাস
কিন্তু এতদিন সরকার বধিরের মতো কানে আঙুল দিয়ে বসেছিল।’ বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জিএসটি কাঠামোয় বড় বদলের কথা ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, এবার থেকে জিএসটির তিনটি স্ল্যাব থাকবে। সেগুলির মধ্যে রয়েছে ৫ শতাংশ , ১৮ শতাংশ এবং ৪০শতাংশ । যা আগে ছিল ৫ শতাংশ , ১২ শতাংশ, ১৮ শতাংশ ও ২৮ শতাংশ মোট এই চারটি স্ল্যাব ছিল। নতুন নিয়ম কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে। নতুন কাঠামোয় স্বাস্থ্যবিমা ও জীবনবিমা থেকে সম্পূর্ণ জিএসটি তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি ক্যান্সার-সহ ৩৩টি জীবনদায়ী ওষুধকেও রাখা হয়েছে শূন্য জিএসটির আওতায়। এতে সাধারণ মানুষের অনেকটাই স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে (GST Reform)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
সরকারি তথ্য অনুযায়ী, ৪০ শতাংশ জিএসটির আওতায় থাকছে সিগারেট, সফ্ট ড্রিঙ্ক, রেসিং কার, ব্যক্তিগত ব্যবহারের বিমান, ১২০০ সিসির বেশি পেট্রল ও ১৫০০ সিসির বেশি ডিজেল গাড়ি, ৩৫০ সিসির বেশি মোটরবাইক। ১৮ শতাংশ স্ল্যাবে থাকছে এসি, টিভি, ছোট গাড়ি, তিনচাকার গাড়ি এবং সব ধরনের গাড়ির যন্ত্রাংশ। ৫ শতাংশ স্ল্যাবে রাখা হয়েছে মাখন, বিস্কুট, কেক, চকলেট, কফি, সাবান, শ্যাম্পু, তেল, সাইকেল, রান্নাঘরের সরঞ্জাম, নুডলস, ফলের রস, লজেন্স, নিমকি, টুথপেস্ট, টুথব্রাশ, জিম ও বিউটি পার্লারের পরিষেবা ইত্যাদি। জিএসটি শূন্য থাকছে দুধ, পনির, ঘি, রুটি, পাউরুটি, পিৎজা, পাঠ্যপুস্তক, নোটবুক, ম্যাপ, রবার, পেন্সিল ইত্যাদিতে (GST Reform)।





