ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা দিল্লিতে, রঙের কারখানায় আগুন লেগে মৃত্যু ১১ জন শ্রমিকের
Terrible fire incidents in Delhi

The Truth of bengal: ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা দিল্লিতে। দিল্লির একটি রঙের কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে ১১ জন শ্রমিকের। আহত হয়েছে আরও ৪ হন। আহতদের মধ্যে রয়েছে একজন পুলিশ কর্মীও। আহতদের তড়িঘড়ি ভর্তি করানো হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা অতন্ত্য আশঙ্কা জনক। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দিল্লির আলিপুর এলাকার একটি রঙের কারখানায়। আগুন লাগতেই ঘটনাস্থলে আসে দমকলের ৬ টি ইঞ্জিন।
সাড়ে ৩ ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। তবে ততক্ষণে যা বিপত্তি ঘটার তা ঘটে গিয়েছে। জানা গেছে আগুন লাগার সময় ওই রঙের কারখানায় কাজ করছিলেন বেশ কিছু জন শ্রমিক। সেই শ্রমিকদের মধ্যেই ১১ জন আগুনে দগ্ধ হয়ে মারা যান। বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।
কি ভাবে এই কারখানায় আগুন লাগে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দিল্লির দমকল বাহিনীর এক কর্মী জানিয়েছেন কারখানায় আগুন লাগার পর তা ছড়িয়ে পরে পাশের বাড়ি ও একটি নেশা মুক্ত কেন্দ্রে। আগুনে পুড়ে ঝলসে যায় পুরো চত্বর। আতঙ্ক ছড়িয়ে পরে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আগুনে দগ্ধ মৃতদেহ গুলি শনাক্ত করা অসম্ভব। পুলিশের প্রাথমিক অনুমান কারখনায় মজুত ছিল বেশ কিছু রাসায়নিক দ্রব্য। যার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পরে এলাকায়।






