দেশ

Bombay High Court: দিল্লির পর এবার বম্বে হাইকোর্টে নিরাপত্তা তৎপরতা, খালি করা হল আদালত চত্বর

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুই আদালতের কর্মী, বিচারপতি, আইনজীবী এবং দর্শনার্থীদের দ্রুত আদালত চত্বর থেকে বের করে দেওয়া হয়।

Truth of Bengal: শুক্রবার সকালে পরপর দুই হাইকোর্টে বোমাতঙ্কে তীব্র চাঞ্চল্য ছড়াল। প্রথমে দিল্লি হাইকোর্ট এবং তারপর বম্বে হাইকোর্ট খালি করে দেওয়া হয় বোমা বিস্ফোরণের হুমকির জেরে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুই আদালতের কর্মী, বিচারপতি, আইনজীবী এবং দর্শনার্থীদের দ্রুত আদালত চত্বর থেকে বের করে দেওয়া হয়। সূত্রের খবর, শুক্রবার সকাল ৮টা ৩৯ মিনিট নাগাদ দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল একটি ইমেল পান, যেখানে লেখা ছিল যে আদালত চত্বরে তিনটি বোমা পোঁতা আছে। ইমেলে আরও বলা হয়, “আজকের বিস্ফোরণ প্রমাণ করবে আগের হুমকিগুলো ছিল না, এবার সত্যি। দুপুরের নামাজের পর বিচারপতিদের চেম্বারে বিস্ফোরণ হবে (Bombay High Court)।”

আরও পড়ুনঃ Dallas beheading: টেক্সাসে স্ত্রী-সন্তানের সামনে হত্যা এক ভারতীয়কে

এই হুমকির খবর পাওয়ার পরই বিচারপতিদের জানানো হয়। কেউ কেউ সকাল ১১টা ৩৫ মিনিটের মধ্যেই এজলাস ত্যাগ করেন, আবার কেউ কেউ দুপুর ১২টা পর্যন্ত শুনানি চালিয়ে যান। পরে আদালত কর্মীদের নির্দেশে সবাই এজলাস ছাড়েন। দিল্লি হাইকোর্টে দ্রুত পৌঁছে যায় পুলিশ, বম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এবং দমকল বাহিনী। গোটা আদালত চত্বর জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, “তল্লাশি চলছে। দমকল, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে। আমরা সবরকম নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি (Bombay High Court)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

দিল্লি হাইকোর্টে ঘটনার পর অল্প সময়ের মধ্যেই বম্বে হাইকোর্টেও সতর্কতা জারি করা হয়। কোনও নির্দিষ্ট হুমকির প্রমাণ না মিললেও, নিরাপত্তার খাতিরে পুরো আদালত খালি করে দেওয়া হয়। বম্বে হাইকোর্টের কর্মী, আইনজীবী ও দর্শনার্থীদের দ্রুত বাইরে বেরিয়ে যেতে বলা হয়। দিল্লি হাইকোর্টে বিস্ফোরক সংক্রান্ত কোনও বস্তু এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। তবে পুলিশ জানিয়েছে, তল্লাশি অব্যাহত থাকবে যতক্ষণ না পুরোপুরি নিশ্চিত হওয়া যায় যে চত্বরে কোনও বিপদ নেই। দুই হাইকোর্টে এই হুমকি ও তৎপরতা ঘিরে গোটা আইনজীবী মহলে উদ্বেগ তৈরি হয়েছে। অতীতেও এ ধরনের মেল হুমকি পাওয়া গিয়েছে, যদিও অধিকাংশই ভুয়ো বলে প্রমাণিত হয়েছে (Bombay High Court)।

Related Articles