আন্তর্জাতিক

Dallas beheading: টেক্সাসে স্ত্রী-সন্তানের সামনে হত্যা এক ভারতীয়কে

Dallas beheading shocks community as Indian origin man is brutally murdered over a broken washing machine.

Truth Of Bengal: আবারও প্রকাশ্যে এলো মার্কিন মুলুকে এক ভারতীয়কে হত্যা করার খবর। ওয়াশিং মেশিন ব্যবহার করা থেকে এই ঘটনার সূত্রপাত এবং তারপরই নৃশংস হত্যাটি হয়(Dallas beheading)। সেই ভারতীয় বংশোদ্ভূতের স্ত্রী ও সন্তানের সামনে তাঁকে ভয়াবহভাবে হত্যা করা হয়। যদিও হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনও এলাকায় এক আতঙ্কের পরিবেশ রয়ে গেছে এই ঘটনার পর।

[আরও পড়ুনঃ Delhi High Court Bomb Threat: দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক, ইমেল মারফত হামলার হুমকি, খালি করা হল আদালত চত্বর]

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১০ সেপ্টেম্বর টেক্সাসের ডালাস শহরে। রাস্তার ধারে রয়েছে একটি ছোট হোটেল। সেখানকার এক কর্মচারী ইয়োর্দানিস কোবোস মার্টিনেজকে ওয়াশিং মেশিন ব্যবহার করতে বারণ করা হয় চন্দ্রমৌলি নাগামালিয়ার তরফ থেকে(Dallas beheading)। তবে তিনি সরাসরি না বলে এক মহিলা কর্মচারীকে দিয়ে তা বলান, যা দেখে ক্ষুব্ধ হন মার্টিনেজ এবং তাড়া করেন একটি বড় ছুরি নিয়ে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

চন্দ্রমৌলি পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি পারেননি। তাঁকে ধরে ফেলে মার্টিনেজ এবং পরপর কোপ বসাতে থাকে ও মাথা কেটে দিয়ে তা ডাস্টবিনে ফেলে দেয়(Dallas beheading)। বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন চন্দ্রমৌলির স্ত্রী ও পুত্র, কিন্তু মার্টিনেজ তাঁদের সরিয়ে দেয়। হত্যা করার পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে মার্টিনেজ, কিন্তু ধরা পড়ে যায়। তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজেও এই হাড়হিম করা দৃশ্য ধরা পড়েছে বলে জানা গিয়েছে।

ঘটনা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে হিউস্টনের ভারতীয় কনসুলেট। একটি বিবৃতি দেওয়া হয়েছে এক্স হ্যান্ডেলে এই ব্যাপারে। তাতে লেখা, “নিজের কর্মক্ষেত্রে চন্দ্রমৌলি নাগামালিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা যোগাযোগ রেখেছি তাঁর পরিবারের সঙ্গে এবং সবরকমভাবে কনসুলেট সাহায্য করবে। আপাতত তাঁর খুনি রয়েছে ডালাস পুলিশের হেফাজতে।” জানা গিয়েছে, মৃত ভারতীয় কর্নাটকের বাসিন্দা। ভারত সরকার তাঁদের সাহায্যের আশ্বাস দিয়েছে বলে খবর।