পাশবিক! জন্মদিন পালনের নামে ডেকে গায়ে আগুন ধরিয়ে দিল বন্ধুরা, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
এই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন সমাজ মাধ্যমে ভাইরাল। ভিডিয়োটি দেখলে শিউরে উঠবেন আপনিও।
Truth Of Bengal: হায়রে মানুষ! ‘আধুনিক সমাজ’ থেকে বন্ধুত্বের বিশ্বাসও হারিয়ে চলেছে। জন্মদিনের নাম করে ডেকে বন্ধুর গায়ে আগুন ধরিয়ে দিল ৫ বন্ধু। এই নৃশংস ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভিনোবা ভবতে পুলিশ থানা এলাকায়। আহত যুবকের নাম আব্দুল রহমান, বয়স ২১। এই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন সমাজ মাধ্যমে ভাইরাল। ভিডিয়োটি দেখলে শিউরে উঠবেন আপনিও।
मुंबईत वाढदिवसाचं सेलेब्रेशन करताना ५ मित्रांनीच
२१ वर्षीय मित्राला पेट्रोल ओतून जाळल्याची धक्कादायक घटना#Mumbai #birthday pic.twitter.com/5vd3IHuCxM— Namdeo kumbhar (@kumbharnc57) November 26, 2025
এই নৃশংস ঘটনা ঘটে ২৫ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার রাতে। সেদিনই ছিল আব্দুল রহমানের ২১তম জন্মদিন। তাঁর ভাইয়ের অভিযোগ, রাত ১২টার সময় পাঁচ বন্ধু আব্দুলকে নিচে ডাকেন জন্মদিন কাটার জন্য। শুরুতে কেক কাটার নাম করে তারা আব্দুলের দিকে ডিম ও পাথর ছুঁড়তে থাকে। এরপর আচমকাই একটি স্কুটার থেকে দাহ্য তরল বের করে তাঁর গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয়। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যেখানে দেখা যায় আব্দুল আগুনে জ্বলতে জ্বলতে ছটফট করছেন।
আব্দুল রহমান গুরুতরভাবে দগ্ধ, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদেরকে ২৯ নভেম্বর (শনিবার) পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।






