Cattle protest: অশোকনগরে গরু উদ্ধারকে কেন্দ্র করে বিক্ষোভ, দুই আটক
Cattle protest erupts in Ashokenagar after locals discover dead and live cows in a long-stationed loaded truck.
Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার অন্তর্গত বনবনিয়া চৌমাথা এলাকায় আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ গরু বোঝাই একটি গাড়িকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা(Cattle protest)। জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি দীর্ঘক্ষণ চৌমাথায় দাঁড়িয়ে ছিল। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়ির ভেতর খোঁজাখুঁজি করে।
[আরও পড়ুনঃ Bombay High Court: দিল্লির পর এবার বম্বে হাইকোর্টে নিরাপত্তা তৎপরতা, খালি করা হল আদালত চত্বর]
সেখানেই দুটি গরুকে মৃত অবস্থায় এবং বেশ কয়েকটি গরুকে জীবিত অবস্থায় দেখতে পান। এরপর উত্তেজিত জনতা গাড়িতে থাকা কয়েকজনকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং খবর দেওয়া হয় অশোকনগর থানায়(Cattle protest)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাপি সরকার ও আদিত্য ঘোষ নামে দুই ব্যক্তিকে আটক করে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
দুজনের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়া থানার হাটথুবা এলাকায় বলে জানা গেছে(Cattle protest)। পুলিশ গরুগুলো ও গাড়িটিকে থানায় নিয়ে যায়। গরুগুলো ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কী উদ্দেশ্যে পরিবহণ করা হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।






