দেশ

বিশ্ব উষ্ণায়নের প্রকোপে হিমালয়!

Himalaya Warning Bee Scientists

The Truth of Bengal: বিশ্ব উষ্ণানায়নের প্রভাবে বিশ্ব জুড়ে চলছে ক্ষরা, দাবানল, বন্যার মত নানা প্রাকৃতিক দুর্যোগ। এবার বিজ্ঞানীদের গবেষণায় উঠে এলো চমকে দেওয়ার মত এক তথ্য। তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়লেই এর প্রভাব এসে পড়বে হিমালয়ে। তবে কি গলে জল হয়ে যাবে হিমালয়ের সমস্ত বরফ? এমনই আশঙ্কা পরিবেশ বিশেষজ্ঞদের।

বিজ্ঞানীদের মতে হিমালয় সহ আশেপাশের প্রায় ৯০ শতাংশ অঞ্চলে বিরাজ করবে শুষ্ক আবহাওয়া। যার ফলে অধিকাংশ অঞ্চলেই দেখা দেবে ক্ষরা এবং পানীয় জলের অভাব। সম্প্রতি ক্লাইমেট চেঞ্জ নামে একটি প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব উষ্ণানায়নের প্রভাবে বিশ্বের একাধিক অঞ্চলে দেখা যাবে দাবদাহ। চলতি বছরেও এনলিনো ও ক্ষরা মত প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে বিশ্বের নানা প্রান্তে। এর পাশাপাশি ভারতের কথাও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে তাপমাত্রা বৃদ্ধির জন্য ভারতের মধ্যেও প্রায় ৮০ শতাংশ অংশে দেখা যেতে পারে দাবদাহ। প্রতিবেদনে আরও বলা হয়েছে আন্তর্জাতিক পরিবেশ সংস্থা প্রত্যেক দেশকেই নিজের নিজের দেশের পরিবেশের ভারসাম্য কিভাবে বজায় রাখতে হয় সেই বিষয়ে কিছু চুক্তি স্বাক্ষর করতে বলে। তাই প্রত্যেক দেশ বিশ্ব উষ্ণানায়নের প্রকোপ থেকে কিভাবে নিজেদের বাঁচাবে, সেই পন্থা ভারতের ক্ষেত্রেও নিতে বলা হয়েছে। যাতে আগামী দিনে তাপমাত্রা বৃদ্ধির ফলে ভারতে পানীয় জলের অভাব বা ক্ষরা জাতীয় কোন সমস্যা দেখা না যায়।

Related Articles