রেলকর্মীদের জন্য প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাসে অনুমোদন! জানালেন রেলমন্ত্রী
২০২৪-২৫ অর্থবর্ষে এই খাতে সরকারের ব্যয় হবে প্রায় ১,৮৬৬ কোটি টাকা।
Truth Of Bengal: রেলকর্মীদের জন্য প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাসের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেওয়ালির উপহার হিসেবে এই বোনাস। এর ফলে ভারতীয় রেলের প্রায় ১০.৯ লক্ষ কর্মী উপকৃত হবেন। ২০২৪-২৫ অর্থবর্ষে এই খাতে সরকারের ব্যয় হবে প্রায় ১,৮৬৬ কোটি টাকা।
VIDEO | Delhi: At a cabinet briefing, Union Minister Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) said, “The third decision taken today brings very good news for railway employees. The cabinet has approved a productivity-linked bonus. Under the Prime Minister’s leadership, a 78-day bonus… pic.twitter.com/VqPEDXHGnl
— Press Trust of India (@PTI_News) September 24, 2025
#WATCH | Union Cabinet approves payment of Productivity Linked Bonus of 78 days for Rs. 1865.68 crores to over 10.91 lakh railway employees.
Approves doubling of the Bakhtiyarpur–Rajgir–Tilaiya railway line section in Bihar at a total cost of Rs. 2,192 crore.
Approves… pic.twitter.com/0Trpog2IrL
— ANI (@ANI) September 24, 2025
উল্লেখ্য, গত বছরও কেন্দ্রীয় মন্ত্রিসভা ৩ অক্টোবর ১১.৭২ লক্ষাধিক রেলকর্মীর জন্য প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস অনুমোদন করেছিল। তখন রেলকর্মীদের জন্য ৭৮ দিনের মজুরির সমপরিমাণ বোনাস ঘোষণা করা হয়েছিল, যার মোট অঙ্ক ছিল ২,০২৯ কোটি টাকা।
এই বোনাস রেলকর্মীদের বিভিন্ন শ্রেণির মধ্যে প্রদান করা হয়। যেমন, ট্র্যাক মেইনটেনার, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, হেল্পার, পয়েন্টসম্যান, দফতরি কর্মীসহ গ্রুপ ‘সি’-র কর্মীরা। প্রতি বছর দুর্গাপুজো বা দশেরা উৎসবের আগে এই বোনাস প্রদান করা হয়, যা রেলের কর্মক্ষমতা বৃদ্ধিতে কর্মীদের উৎসাহ জোগায়।






