Himachal Pradesh: দ্রুত ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল প্রদেশ’, রাজ্যকে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
সেইজন্য শীর্ষ আদালত রাজ্য সরকারের কাছে বনসৃজন, জলবায়ু পরিবর্তন নীতি, সড়ক, জলবিদ্যুৎ ও খনি প্রকল্প, পর্যটন ও নির্মাণ সম্পর্কিত বিস্তারিত তথ্য আগামী ২৮ অক্টোবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Truth of Bengal: হিমাচল প্রদেশের বর্তমান অবস্থা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। আদালতের তরফে জানান হয়েছে, অস্তিত্ব সংকটে রয়েছে হিমাচলের একাধিক অঞ্চল। হিমালয়ের বাস্তুতন্ত্রের অবনতি অবিলম্বে নিয়ন্ত্রণ না করা হলে অচিরেই এই রাজ্যসমূহ নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।সুপ্রিম কোর্টের মন্তব্য, এই বর্ষার মরসুমে হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির ফলে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু বাড়িঘর ভেসে গেছে। এই পরিস্থিতিতে পর্যটন, খনি ও নির্মাণকাজের অযৌক্তিক প্রসার রাজ্যের বাস্তুতন্ত্রকে বিপর্যয়ের মুখে ফেলেছে। এর পরেই হিমাচল প্রদেশ সরকারকে দুষেছে শীর্ষ আদালত। পর্যটন, খনি এবং নির্মাণকাজে রাশ টানার নীতি নিয়ে সে রাজ্যের সরকারের কাছে কৈফিয়তও চেয়েছে সুপ্রিম কোর্ট (Himachal Pradesh)।
আরও পড়ুনঃ রেলকর্মীদের জন্য প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাসের অনুমোদন! জানালেন রেলমন্ত্রী
সেইজন্য শীর্ষ আদালত রাজ্য সরকারের কাছে বনসৃজন, জলবায়ু পরিবর্তন নীতি, সড়ক, জলবিদ্যুৎ ও খনি প্রকল্প, পর্যটন ও নির্মাণ সম্পর্কিত বিস্তারিত তথ্য আগামী ২৮ অক্টোবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, গত কয়েকবছর ধরেই ধস, হড়পা বান, অতিবৃষ্টির মতো নানা বিপর্যয় নেমে এসেছে হিমাচলে। মাসখানেক আগেই প্রচণ্ড বৃষ্টির জেরে বন্যায় ১৭০ জনের মৃত্যু হয়েছে সেখানে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যোগাযোগ এবং পর্যটনের কথা মাথায় রেখে সাম্প্রতিক অতীতে প্রচুর নির্মাণ হয়েছে পাহাড়ি রাজ্যটিতে। তাই প্রাকৃতিক বিপর্যয়ের দায় নিতে হবে মানুষকেই (Himachal Pradesh)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
এরআগে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মাধবনের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ‘ হিমাচল প্রদেশের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি সবকিছু চলতে থাকে তাহলে খুব দ্রুত এমন দিন আসতে চলেছে যেদিন ভারতের মানচিত্র থেকে হিমাচল প্রদেশ হয়তো মুছে যাবে। রাজ্য সরকার এবং কেন্দ্রকে আমরা এটাই বোঝাতে চাইছি যে, শুধু রাজস্ব আয়ই সব কিছু নয়। পরিবেশ এবং বাস্তুতন্ত্রের বিনিময়ে রাজস্ব আয় করা ঠিক নয়।‘ এই পর্যবেক্ষণের পর ফের হিমাচলের বর্তমান অবস্থা নিয়ে সরকারের ওপর তোপ দাগল সুপ্রিম কোর্ট (Himachal Pradesh)।






