রাজ্যের খবর

“মিষ্টি খাওয়ার জন্য দেহরক্ষী তুলে নিলেও আবার খাব!” কাজল শেখের চ্যালেঞ্জের মুখে কে?

সূত্রের খবর, শোভনদেবের সঙ্গে সাক্ষাতের পরই কাজল শেখের নিরাপত্তার দায়িত্বে থাকা দেহরক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে

Truth of Bengal: রাজ্য রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে কাজল শেখ। বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে মিষ্টি খাওয়ার পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। এর মধ্যেই কাজল শেখের দেহরক্ষী প্রত্যাহারের ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্রের খবর, শোভনদেবের সঙ্গে সাক্ষাতের পরই কাজল শেখের নিরাপত্তার দায়িত্বে থাকা দেহরক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে। যদিও কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি কাজল শেখ। তাঁর কথায়, কেন দেহরক্ষীদের তুলে নেওয়া হল, তা তিনি জানেন না। এদিন কাজল শেখকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর নেত্রী এবং তিনি মমতার সঙ্গেই রয়েছেন। মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে যে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে, তা নিয়ে তাঁর বক্তব্য, মিষ্টি খেয়েছেন, আবারও মিষ্টি খাবেন। এমনকি মিষ্টি খাওয়ার জন্য যদি দেহরক্ষী তুলে নেওয়া হয়, তা হলেও আবার মিষ্টি খাবেন বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক হামিদুল রহমানের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। কেন তিনি অনুষ্ঠানে আসেননি, তা জানা যায়নি। মিনহাজের অনুপস্থিতি নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

Related Articles