দেশ

চাই ১ কোটি বিজেপি সদস্য, কলকাতায় এসে কী বার্তা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

Bengal wants 1 crore BJP members, what message will the Union Home Minister give when he comes to Kolkata?

Truth Of Bengal: শনিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, তিনি বাংলা বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিউটাউনের হোটেলে বৈঠকে বসতে পারেন। তবে শনিবার না হয়ে সে বৈঠক রবিবার সকালেও হতে পারে বলে জানা গিয়েছে। এ বিষয়ে সিধান্ত নেবেন অমিত শাহ, এমনটাই জানিয়েছেন বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতা।

এবারের এই কলকাতা সফরে এসে ইজেডসিসিতে বঙ্গে বিজেপির সদস্যতা অভিযানের সূচনা করবেন অমিত শাহ। আর এই অভিযানে কোনও রকম গাফিলতি করা চলবে না বলে বার্তাও দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে তিনি রাজনৈতিক বার্তাও দেবেন। অনেকের ধারণা, বৈঠকে শাহ-র বক্তব্যে আর জি কর-এর ঘটনাও উঠে আসতে পারে। এর সঙ্গে বঙ্গ নারীদের সুরক্ষার বেহাল দশা বলে অভিযোগও উঠতে পারে।

উল্লেখ্য, রাজ্যে গতবার মিসড কলের মাধ্যমে বিজেপির প্রাথমিক সদস্য হয়েছিলেন প্রায় ৪০ লক্ষ মানুষ। তবে সেখান থেকে খোঁজ পাওয়া গিয়েছিল ১২ থেকে ১৪ লক্ষ মানুষকে। তেমনই মিসড কলের মধ্য দিয়ে এবারও সদস্য সংগ্রহ করেছে গেরুয়া শিবির। তবে পক্রিয়া  একই থাকলেও এখানে কিছু পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। এবার মিসড কলের মধ্য দিয়ে সদস্য হওয়ার পর সদস্য হওয়া ব্যক্তির কাছে একটি লিংক পাঠানো হবে। সেই লিংকে গিয়ে ওই ব্যক্তিকে নিজের ঠিকানা, পেশা প্রমুখ বিষয়গুলি ফিল আপ করতে হবে। এরপর গিয়ে প্রাথমিক সদস্যের পদ মিলবে।

সূত্র মারফত জানা গিয়েছে, এবার বিজেপির লক্ষ বাংলায় ১ কোটি প্রাথমিক সদস্য যোগ করার। এতদিন অন্য রাজ্যে সদস্য যোগ করার এই অভিযান শুরু করা হলেও আর জি কর কাণ্ডের জেরে পশ্চিমবঙ্গে শুরু করেনি বিজেপি।

Related Articles