দেশ
Trending

গড় আবাসন মূল্য বাড়ল ১০ %: শীর্ষে থাকা ৮টি শহরের মধ্যে বেঙ্গালুরু ও দিল্লি-এনসিআর সাক্ষী ১৯% ও ১৬% বৃদ্ধির

Average housing price up 10%: Among top 8 cities, Bengaluru and Delhi-NCR witness 19% and 16% growth

The Truth Of Bengal: আবাসনের চাহিদা মাত্রাতিরিক্ত বেড়েছে। ফলে, ২০২৪-এ গড় আবাসন মূল্যও বৃদ্ধি পেয়েছে প্রায় ১০%। আর এই বৃদ্ধির শীর্ষে থাকা ৮টি শহরের তালিকায় যথাক্রমে স্থান পেয়েছে মুম্বই, দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, আমেদাবাদ, পুনে, হায়দরাবাদ, চেন্নাই এবং কলকাতা। কলিয়ার্স ইন্ডিয়া এবং ডেটা অ্যানালিটিক ফার্ম লিয়াসেস ফোরাসের দেওয়া তথ্যানুযায়ী, বেঙ্গালুরু শীর্ষ আটটি শহরের মধ্যে ১৯% মূল্য বৃদ্ধির সাক্ষী থেকেছে। অপরদিকে, দিল্লি-এনসিআর-এ আবাসনের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ১৬%।

পাশাপাশি, আমেদাবাদ এবং পুনেতে আবাসনের দাম বার্ষিক ১৩% বেড়ে যথাক্রমে প্রতি বর্গফুট বাবদ ৭,১৭৬ টাকা এবং প্রতি বর্গফুট বাবদ ৯,৪৪৮ টাকা হয়েছে। এছাড়াও, হায়দরাবাদে আবাসনের দাম ৯% বেড়েছে ১১,৩২৩ টাকা প্রতি বর্গফুটে এবং চেন্নাইতে দর ৪% বেড়ে ৭,৭১০ টাকা প্রতি বর্গফুটে দাঁড়িয়েছে। তবে, পুনেতে অবিক্রিত ইনভেন্টরি ১০% হারে সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। দেশীয় স্তরে, অবিক্রিত ইনভেন্টরি যেখানে প্রান্তিক ৩% বৃদ্ধির সাক্ষী থেকেছে, সেখানে উল্লেখযোগ্যভাবে, পুনে অবিক্রিত ইনভেন্টরিতে ১০% ড্রপ দিয়ে নেতৃত্ব দিয়েছে। এবং তারপরেই তালিকায় দিল্লি-এনসিআর এবং আমেদাবাদ জায়গা করে নিয়েছে।

এই বিষয়ে ক্রেডাই ন্যাশনালের প্রেসিডেন্ট বোমান ইরানি বলেছেন- ” শক্তিশালী আবাসনের চাহিদার জন্যই আবাসনের দাম ক্রমশ ঊর্দ্ধমুখী হয়েছে। বিশেষ করে চাহিদা বেড়েছে প্রিমিয়াম ও বিলাসবহুল হাউজিংগুলোর। এই চাহিদা বৃদ্ধি শুধুমাত্র স্থিতিশীল ঋণ প্রদানের ইকো-সিসটেমের সঙ্গেই যুক্ত নয়, বিডিন্ন মাইক্রো মার্কেটের উত্থানের পিছনেও এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। “

Related Articles