
The Truth of Bengal: সকালে ঘুম থেকে উঠেই বাসি মুখে দুধ চা খাওয়ার অভ্যেস রয়েছে আপনার? শরীরকে সুস্থ রাখতে গেলে এই অভ্যেস ত্যাগ করতে হবে আপনাকে। একবার নয়, দিনে প্রায় ৬ – ৭ কাপ খাচ্ছেন দুধ চা? আদেও জানেন কি এইভাবে নিজের শরীরকে নিজেই অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছেন। বেশির ভাগ বাঙ্গালিদেরই অভ্যাস সকালে উঠে দুধ চা খাওয়ার। এতে আপনার গ্যাস অম্বল হওয়ার পাশাপাশি লিভারের কতটা ক্ষতি হচ্ছে তার ধারনা আছে?
দুধ চায়ের অপকারিতা – ১। দুধ চা খেলে আপনার সমস্যা দেখা দিতে পারে লিভারে। তার উপর খালি পেটে দুধ চা খেলে লিভারে যে পিত্তরস থাকে তা সক্রিয় হয়। যার ফলে গ্যাস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
২। অত্যাধিক মাত্রায় দুধ চা খেলে তা খিদে কমিয়ে দেয়। খাবার খাওয়ার ইচ্ছে টাই ধীরে ধীরে আপনি হারিয়ে ফেলবেন। কেবল দুধ চা না, এই খিদে কমিয়ে দেওয়ার বিষয় লাল চা এর ক্ষেত্রেও প্রযোজ্য।
৩। দিনে বহুবার চা খেলে শরীরে পুষ্টির ঘাটতি দেখা যায়। যার ফলে শরীরে ফোলাভাব, ব্যথা সহ আরও অনেক সমস্যা দেখা দেয়।
৪। দুধ চা ত্বকের পক্ষেও নেতিবাচক ভূমিকা পালন করে। প্রতিদিন দুধ চা খেলে আপনার মুখে ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ দুধ চা খেলে শরীর অম্ল হয়ে যায়।






