স্বাস্থ্য

সুস্থ থাকার চাবিকাঠি

The key to staying healthy

Truth Of Bengal: সঞ্চালী রায়: আধুনিকতার ছোঁয়া পেয়ে বর্তমান যুগের মানুষ আরামপ্রিয় হয়ে উঠেছে। এক স্থান থেকে অন্য স্থানে যেতে তারা যানবাহন ব্যবহার করে। এমনকি অনেকে আছেন যারা পাড়ার দোকানে যেতে বাইক বা স্কুটার ব্যবহার করে থাকেন। যা আমাদের সাময়িক আনন্দ দিলেও শারীরিক অশান্তি থেকে যায়। চলুন জেনে নেওয়া যাক কেন আমরা শারীরিক অশান্তির কথা বলছি।

মেডিক্যাল নিউজ টুডে থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যদি কেউ দিনে ২৫০০- এর বেশি পায়ে হাঁটে তবে হৃদরোগ ১১ শতাংশ কমে যায়। দিনে ৯০০০ পদক্ষেপ হাঁটলে মৃত্যুর ঝুঁকি ৬০ শতাংশ কমে যায়। দ্যা ইউনিভার্সিটি অফ এডিনবার্গ এর একটি রিসার্চ থেকে জানা যায় প্রতিদিন হাঁটলে আমাদের শারীরিক ওজন, রক্তচাপ, রক্তে লিপিডের পরিমাণ, গ্লুকোজ মেটাবলিজম নিয়ন্ত্রণে থাকে।

নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি এর একটি রিসার্চ থেকে জানা যায় হাঁটলে এন্ডোরফিন নামক রাসায়নিক পদার্থ আমাদের মস্তিষ্ক থেকে ক্ষরিত হয় যা আমাদের মানসিক চাপ, ডিপ্রেশন এগুলি দূর করে। ন্যাশনাল লাইব্রেরী অফ মেডিসিন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিদিন হাঁটা ঘুমের উন্নতি ঘটায়।

আমেরিকান ক্যানসার সোসাইটির একটি গবেষণা থেকে জানা যায় যে মহিলারা সপ্তাহে সাত বা তার বেশি ঘন্টা হাঁটেন তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি ১৪ শতাংশ কমে যায়। রোজ হাঁটলে বাড়ে আমাদের ইমিউনিটি পাওয়ার যা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।

তাই তাড়াতাড়ি হাঁটা শুরু করুন। মনে রাখবেন: সুস্বাস্থ্যই প্রকৃত সম্পদ’।

Related Articles