ইউরিক অ্যাসিড বেড়েছে? কীভাবে নিয়ন্ত্রণে আনবেন বুঝতে পারছেন না? হাত বাড়ান কলার দিকে
If the amount of uric acid in the body increases keep ripe bananas in the diet

Truth Of Bengal, Mou Basu : শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে কিডনি তা ভালো করে ফিল্টার করে বের করে দিতে পারে না। ফলে ইউরিক অ্যাসিড জমা হতে শুরু করে ক্রিস্টালের আকারে বিভিন্ন জয়েন্টে। ফলে ব্যথা বাড়ে জয়েন্টে, হাঁটুতে। গোড়ালি ফোলে, ব্যথা বাড়ে। হাঁটাচলায় অসুবিধা হয়। ইউরিক অ্যাসিড বাড়লে হার্ট, লিভার, কিডনির অসুখ, আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের সমস্যা দেখা যায়।
ইউরিক অ্যাসিড বাড়লে কীভাবে করবেন নিয়ন্ত্রণ?
ডায়েটে অবশ্যই রাখবেন পাকা কলা। পাকা কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। তাই কলা খেলে ইউরিক অ্যাসিড প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। ভিটামিন সি, প্রোটিন থাকে বলে কলা খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে। এছাড়াও কম পরিমাণে পিউরিন নামক পদার্থ আছে বলে পাকা কলা খাওয়া দরকারি। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ফাইবার সমৃদ্ধ পাকা কলা খেলে হজমশক্তি বাড়ে। কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর হয়। লোহা ও ফোলেট বেশি পরিমাণে থাকে বলে কলা খেলে অ্যানেমিয়ার সমস্যা দূর হয়। অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এ, ক্যারোটেনয়েড সমৃদ্ধ পাকা কলা চোখের স্বাস্থ্য ভালো রাখে।






