কলকাতা

BJP: বিজেপির জোড়া ওয়াক আউট-উত্তাল বিধানসভার অধিবেশন

স্বাধিকার ভঙ্গের নোটিশের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ওয়াক আউট করে

Truth of Bengal:জয় চক্রবর্তী: মঙ্গলবার বিধানসভার অধিবেশনে প্রস্তাব এবং আলোচনা হয় কাশ্মীরের জঙ্গি হানার ঘটনাটি কেন্দ্র করে। পাশাপাশি ভারতীয় সেনা নৈপুূর্ণ তাকে সম্মান জানিয়ে প্রস্তাবে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব নিয়ে বক্তব্য রাখেন। বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে বলেন মুখ্যমন্ত্রী পাকিস্তানের মতো কথা বলছেন (BJP)।

[আরও পড়ুনঃ Vinicius Junior: আনসেলত্তির কোচিংয়ে ভিনির গোলে জয় সেলেকাওদের]

বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসা হয়। এই সময় ভারতীয় জনতা পার্টির (BJP) বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। উত্তাল হয়ে ওঠে অধিবেশন। স্বাধিকার ভঙ্গের নোটিশের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ওয়াক আউট করে। পরবর্তী ক্ষেত্রে অনুব্রত মণ্ডলে ফোন কাণ্ড নিয়ে মুলতুবি প্রস্তাব নিয়ে আসে ভারতীয় জনতা পার্টি। কিন্তু সেই প্রস্রাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ফের উত্তাল হয়ে ওঠে অধিবেশন কক্ষ। আবারো ওয়াক আউট করে ভারতীয় জনতা পার্টির বিধায়করা। ‌

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

Related Articles