প্রযুক্তিস্বাস্থ্য
Trending

স্যামসাং-এর নয়া ডিভাইস ‘গ্যালাক্সি রিং’, নজর রাখবে স্বাস্থ্যের খুঁটিনাটি

Samsung's new device 'Galaxy Ring' will keep an eye on health details

The truth Of Bengal : নতুন একটি স্মার্ট ডিভাইস সামনে নিয়ে এল দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। স্মার্ট রিং। যা আংটির মতো পরা যাবে। স্মার্ট ওয়াচের মতো সব কাজ হবে এই স্মার্ট রিং-এ। এর আগে অনেক সংস্থা স্মার্ট রিং লঞ্চ করেছে। তবে স্যামসাং এই প্রথম নিয়ে এল এমন ডিভাইস। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাং ইলেকট্রনিক্স দীর্ঘ প্রতীক্ষিত গ্যালাক্সি রিং স্মার্ট ডিভাইসটি প্রথমবারের মতো উন্মোচন করেছে।

চলতি বছরের মধ্যেই বিভিন্ন দেশে স্যামসাং গ্যালাক্সি রিং লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। এর আগে অনেক কোম্পানি এই স্মার্ট রিং বাজারে ছেড়েছে। তবে স্যামসাং স্মার্ট রিং-এর দুনিয়ায় পা রাখার পর এবার এই স্মার্ট ডিভাইসটি যে বেশ জনপ্রিয় হয়ে উঠবে সেই ব্যাপারেও আশাবাদী প্রযুক্তি বিশেষজ্ঞরা। মূলত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের ফিচারের দিকে নজর রেখেই তৈরি করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি রিং। নিজের স্বাস্থ্য সংক্রান্ত সবকিছুর আপডেট পাওয়া যাবে এই স্মার্ট রিং-এ। ঘুমের সময় আর স্মার্টওয়াচ পরলেও চলবে। আঙুলে গ্যালাক্সি স্মার্ট রিং থাকলেই স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে নজর রাখা সম্ভব হবে।

গ্যালাক্সি রিং ডিভাইসের দাম সম্পর্কেও এখনও কোনও আভাস দেয়নি স্যামসাং। মনে করা হচ্ছে, নতুন গ্যালাক্সি জেড ফোল্ড ফোনের সিরিজের সঙ্গে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি রিং। বিভিন্ন সাইজে গ্যালাক্সি রিং লঞ্চ করবে স্যামসাং। যাতে ক্রেতার নিজের আঙুলের মাপমতো কিনতে পারেন।

 

FREE ACCESS

 

 

Related Articles