Chin Acne: থুতনির কাছে খালি হচ্ছে ব্রণর সমস্যা, কী কারণে এমন সমস্যা হচ্ছে
কেন হয় এমন সমস্যা? নিয়মিত এমন সমস্যা হলে ত্বকের বিশেষজ্ঞ ডক্টর দেখানো উচিত
Truth of Bengal: ব্রণ খুবই সাধারণ ত্বকের সমস্যা। অনেকের বিশেষ করে তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা দেখা যায় নিয়মিত। অনেকের মুখে গালের, কপালের পাশাপাশি থুতনিতে ব্রণ হয়। কেন হয় এমন সমস্যা? নিয়মিত এমন সমস্যা হলে ত্বকের বিশেষজ্ঞ ডক্টর দেখানো উচিত (Chin Acne)।
১) হরমোনের নিঃসরণে গন্ডগোল থাকলে ব্রণর সমস্যা দেখা যায়। পুরুষ ও মহিলা, দুজনের শরীরেই অ্যান্ড্রোজেন পুরুষ হরমোনের নিঃসরণ হয়। এর ফলে ত্বকে অতিরিক্ত তৈলাক্ত ভাব দেখা যায়। অতিরিক্ত তৈলাক্ত ভাব দেখা গেলে ছিদ্র বন্ধ হয়ে যায়। ব্রণর সমস্যা দেখা যায়। বিশেষ করে মহিলাদের মাসিক ঋতুচক্রর সময়, গর্ভাবস্থায় ও পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) এর মতো অসুখ থাকলে হরমোনের নিঃসরণে সমস্যা হয়। তখন ব্রণর সমস্যা দেখা যায় (Chin Acne)।
২) তীব্র মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠার কারণে স্ট্রেস হরমোন কর্টিসলের নিঃসরণ হয়। এর ফলে ত্বকে অতিরিক্ত তৈলাক্ত ভাব দেখা যায়। ফোলা ভাব দেখা যায়। থুতনি ও ঠোঁটের কাছে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায়। ব্রণর সমস্যা দেখা যায়।
৩) যাঁরা প্রচুর পরিমাণে ময়দা, চিনিযুক্ত খাবার খান তাঁদের শরীরে হরমোনের নিঃসরণে গন্ডগোল দেখা যায়। গবেষণায় দেখা গেছে, এর ফলে ত্বকের সমস্যা দেখা যায়।
৪) অনেকের বদভ্যাস থাকে বাইরের ধুলোবালি ঘাঁটা হাতই ত্বকে বোলানোর। সেক্ষেত্রে ভালো করে মুখ না পরিষ্কার করার ফলে আর বারবার ডিসপোজেবল ফেসমাস্ক ও তৈলাক্ত কসমেটিকস প্রোডাক্ট ব্যবহার করার ফলে থুতনিতে ব্রণ হয় (Chin Acne)।
Truth of bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
৫) যাঁরা হেলমেট পরেন, বাদ্যযন্ত্রের স্ট্র্যাপ লাগান ও ফেসমাস্ক মুখে পরেন। তাতে থুতনির কাছে ওপর, নীচ করতে গিয়ে ঘামের কারণে স্ট্র্যাপের ঘষ্টানিতে ব্রণ হয়। ডাক্তারি পরিভাষায় একে বলে ‘অ্যাকনে মেকানিকা’।






